নিজস্ব প্রতিবেদক : সিলেটের বিশ্বনাথে মরমি সাধক বাউল শাহ আব্দুল করিমের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শাহ আব্দুল করিম পরিষদ বিশ্বনাথ উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (১২ সেপ্টেম্বর) বিশ্বনাথ পৌরস্থ নতুন বাজারের কার্যালয়ে এই আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।


সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি সেবুল মিয়ার সভাপতিত্বে ও সহ সাংগঠনিক মোঃ আছমত আলী লিটনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৃষ্ঠপোষক হাজী আব্দুল হাই।


বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপদেষ্টা হাজী সিতাব আলী, হাজী আব্দুল হামিদ, মনোয়ার আলী, অজিত চন্দ্র দেব, সিজিল মিয়া।


সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রচার সম্পাদক আরশ আলী। দোয়া পরিচালনা করেন হাজী সিতাব আলী।


এসময় উপস্থিত ছিলেন সহ সভাপতি এমরান খান, সহ সাধারণ সম্পাদক আব্দুল মন্নান, সংগঠক এনামুল হক প্রমুখ।