বিশ্বনাথ প্রতিনিধি:


সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়েরকৃত নারী ও শিশু নির্যাতন মামলায় স্বামী কছির আলী (৩৮)’কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। কছির আলী উপজেলার বিশ্বনাথ সদর ইউনিয়নের পশ্চিম শ্বাসরাম গ্রামের মৃত রশিদ আলীর ছেলে। শুক্রবার রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত কছির আলীর বিরুদ্ধের তার স্ত্রী বাদি হয়ে বিশ্বনাথ থানায় শুক্রবার রাতে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছেন। মামলা নং- ৯/১৩০, তাং- ১১.৯.২০২৬। মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়ে মামলার অভিযুক্ত কছির আলীকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। 

গ্রেপ্তারের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে আজ শনিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।