বিশ্বনাথ প্রতিনিধি:


বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেটের বিশ্বনাথ উপজেলা শাখার নব-গঠিত কমিটির পরিচিতি সভা সম্পন্ন হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে পৌর শহরের পুরাণ বাজার এলাকায় পরিচিতি সভাটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নবেন্দু জ্যোতি দে।

পরিচিতি সভায় নব-গঠিত বিশ্বনাথ উপজেলা পূজা উদযাপন পরিষদের কমিটির নেতৃবৃন্দের পদবী’সহ নাম ঘোষণা করেন সংগঠনের সভাপতি সুনীল কান্তি দে। অনুষ্ঠানের শুরুতে গীতা থেকে পাঠ করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ সভাপতি দেবব্রত চক্রবর্তী।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনীল কান্তি দে’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কানু রঞ্জন দে’র পরিচালনায় অনুষ্ঠিত পরিচিতি সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পূজা উদযাপন পরিষদের উপদেস্টা মন্ডলীর সদস্য নিশি কান্ত পাল, জ্যোতির্ময় দে মতি, অনাথ রাম বৈদ্য, পরিমল দাশ, বিদ্যা ভূষণ চক্রবর্তী, হিমাংশু গুন।

সভায় বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি বিজয় দে, বিভাংশু গুন বিভু, যুগ্ম সম্পাদক কাজল মালাকার, কোষাধ্যক্ষ প্রনঞ্জয় বৈদ্য অপু, সাংগঠনিক সম্পাদক সুমন দেব, সহ দপ্তর সম্পাদক মিন্টু মালাকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক অজিত দেব, সমাজকল্যাণ সম্পাদক নন্দ লাল বৈদ্য, সদস্য নেপাল দেব, অজয় দেব, সৌমিত্র ধর মিশু।

এসময় অনুষ্ঠানে নব-গঠিত বিশ্বনাথ উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ’সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।