বিশ্বনাথ প্রতিনিধি:
বিশ্বনাথে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই নেতাকে গ্রেপ্তার করেছে বিশ্বনাথ থানা পুলিশ। বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, তাতিকোনা গ্রামের মৃত কামরুল ইসলামের ছেলে, এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, মুফতিরগাঁও গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে।
এর আগে গত ২১ আগস্ট রাতে উপজেলার অলংকারী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ইরন মিয়া বাদী হয়ে বিশ্বনাথ থানায় মামলাটি (নং ১৭) দায়ের করেন।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান জানান, আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

0 Comments