নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্ট - ৭০৭ এর অন্তর্ভুক্ত বিশ্বনাথ-জগন্নাথপুর উপ পরিষদের উদ্যোগে অটোরিক্সা শ্রমিক মোঃ জাকারিয়া আহমদের অকাল মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে বিশ্বনাথ পৌরস্থ কার্যালয়ে এই শোকসভা ও মরহুমের পরিবারকে নগদ অর্থ অনুদান প্রদান করা হয়।


বিশ্বনাথ জগন্নাথপুর উপ পরিষদের সভাপতি এহসান আহমেদ তৈমুছের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলামিনের সঞ্চালনায় শোকসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছয়ফুল হক।


বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মেম্বার ও সাবেক থানা স্ট্যান্ডের সভাপতি মোঃ এবাদুল খান, সাধারণ সম্পাদক মোঃ সাকিল আহমদ সিতাব। 

সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মোঃ জায়েদ আমিন এবং দোয়া পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক আবু বক্কর ছাহিদ।


সভায় বক্তারা মরহুম জাকারিয়া আহমদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।


অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ পরিষদের সহ-সভাপতি মোঃ হুসিয়ার আলী, সাবেক কোষাধ্যক্ষ ছাদির আহমদ, শ্রমিকনেতা গেদা মিয়া, তাপস দাশ, শফিক আলী, সমছু মিয়া, রতিশ দাস, প্রমুখ।