নিজস্ব প্রতিবেদক :
যুক্তরাজ্য বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য ও যুক্তরাজ্য বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য, আলহাজ্ব তৈমুছ আলীর স্বদেশ আগমন উপলক্ষে তাকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) রাতে তাঁর নিজ বাসভবনে পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে শুভেচ্ছা বিনিময় ও নৈশভোজের আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি বলেন।আলহাজ্ব তৈমুছ আলী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতিতে যোগ দেন এবং যুক্তরাজ্য বিএনপির প্রতিষ্ঠাকালীন ও আহবায়ক কমিটির অন্যতম জ্যেষ্ঠ নেতা হিসেবে দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে জাতীয়তাবাদী দলের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তিনি যুক্তরাজ্য বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য ও যুক্তরাজ্য বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র ও অন্যতম সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনে আস্থাশীল থেকে প্রবাসে দল সংগঠিত করার কাজে যুক্ত ছিলেন।
এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্বনাথ পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল কুদ্দুস, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল জলিল, আয়না মিয়া, মোঃ শাহজাহান, পৌর কৃষকদলের আহবায়ক নুর আলী, পৌর সেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক আরশ আলী, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, শ্রমিকদল নেতা হেলাল উদ্দিন, যুবদল নেতা সাইদুর রহমান রাজু, সেচ্ছাসেবকদল নেতা সাইদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা যুক্তরাজ্য বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা আলহাজ্ব তৈমুছ আলীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং প্রবাসে থেকেও দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবিরাম ভূমিকার প্রশংসা করেন। পরে অতিথিদের পক্ষ থেকে তাঁকে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়।

0 Comments