নিজস্ব প্রতিবেদক :

সিলেটের বিশ্বনাথ পৌর শহরের জানাইয়া (মসুলা) গ্রামস্থ শ্রী শ্রী বিশ্বরূপ মডেল মন্দিরের ত্রি-বার্ষিক পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। ৭১ সদস্য বিশিষ্ট এই কার্যকরী কমিটিতে রমা কান্ত দে সভাপতি এবং লিটন লাল দে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।


শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে মন্দির প্রাঙ্গণে আয়োজিত এক পরিচিতি সভায় এই কমিটি ঘোষণা করা হয়।


নবগঠিত কমিটির সভাপতি রমা কান্ত দের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক বিভাস চন্দ্র দের পরিচালনায় সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন মন্দিরের উপদেষ্টা মণ্ডলীর সদস্য রণজিত গোস্বামী, অরুণ দেবনাথ, অনিল দাস রায়, দিলিপ কুমার তালুকদার।


সভায় বক্তারা মন্দিরের উন্নয়নমূলক কর্মকাণ্ড ও ধর্মীয় অনুশাসন বজায় রেখে সনাতনী সম্প্রদায়ের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


ঘোষিত কমিটিতে অন্যান্যদের মধ্যে প্রনবীর পাল (নিলু) সাংগঠনিক সম্পাদক এবং বিধু দেবনাথ কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। পরিচিতি সভায় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ সনাতনী সম্প্রদায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।