বিশ্বনাথ প্রতিনিধি
গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে ১১ দলীয় ঐক্যের ডাকে আগামী ২৫ জুলাই ২০২৬ সিলেট বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী, আজ মঙ্গলবার ২১-০৭-২০২৬ইং বিশ্বনাথ উপজেলার শাখা’র উদ্যোগে দশঘর ইউনিয়নের মিয়ার বাজারে ব্যাপক লিফলেট বিতরণ করা হয়েছে।
লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা মজলিসে শুরার অন্যতম সদস্য, বিশ্বনাথ উপজেলা আমীর এবং উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের বায়তুলমাল সেক্রেটারী মোহাম্মদ আশিকুর রহমান দশঘর ইউনিয়ন জামায়াতের সভাপতি ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা ফখরুল ইসলাম , ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী আবুল বশর জামায়াত নেতা হেলালউদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ লিফলেট বিতরণের মাধ্যমে সর্বস্তরের জনগণকে আগামী বিভাগীয় সমাবেশে দলে দলে অংশগ্রহণের আহ্বান জানান এবং সমাবেশ সফল করতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

0 Comments