বিশ্বনাথ প্রতিনিধিঃ
গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে ১১ দলীয় ঐক্যের ডাকে আগামী ২৫ জুলাই ২০২৬ সিলেট বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী, আজ মঙ্গলবার ২১-০৭-২০২৬ইং বিশ্বনাথ উপজেলার শাখা’র উদ্যোগে দেওকলস ইউনিয়নের গুদামঘাট ও খাসজান টেকির বাজারে পৃথক ভাবে ব্যাপক লিফলেট বিতরণ করা হয়েছে।
লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা মজলিসে শুরার অন্যতম সদস্য, বিশ্বনাথ উপজেলা আমীর এবং উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারী ও দেওকলস ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আব্দুর রহিম উপজেলা জামায়াতের বায়তুলমাল সেক্রেটারী মোহাম্মদ আশিকুর রহমান দেওকলস ইউনিয়ন জামায়াতের সভাপতি শামিম আহমেদ মেম্বার দশঘর ইউনিয়ন জামায়াতের সভাপতি ও দশঘর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা ফখরুল ইসলাম , দশঘর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী আবুল বশর জামায়াত নেতা ইসলাম উদ্দিন.মুহিবুর রহমান. হোসাইন আহমেদ মাসুমসহ স্থানীয় নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ লিফলেট বিতরণের মাধ্যমে সর্বস্তরের জনগণকে আগামী বিভাগীয় সমাবেশে দলে দলে অংশগ্রহণের আহ্বান জানান এবং সমাবেশ সফল করতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

0 Comments