বিশ্বনাথ প্রতিনিধি:
সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের মাননীয় সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা আজ বুধবার ১৫-০৭-২০২৬ইং যুক্তরাজ্যের উদ্দেশ্যে যাত্রা করেছেন।
সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পর এটিই তাঁর প্রথম যুক্তরাজ্য সফর। সফরকালে তিনি প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।
যুক্তরাজ্যে পৌঁছালে তাঁকে স্বাগত ও শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে উপস্থিত থাকবেন বিশ্বনাথ ও ওসমানীনগরের যুক্তরাজ্য প্রবাসী বিএনপির নেতৃবৃন্দ।
মাননীয় সংসদ সদস্যের এই সফর সফল ও ফলপ্রসূ হওয়ার লক্ষ্যে। যাত্রা পথে সকলের দোয়া কামনা করেছেন।

0 Comments