নিজস্ব প্রতিবেদক : 

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব রথযাত্রা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করার লক্ষ্যে বিশ্বনাথ থানা পুলিশের উদ্যোগে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (১৪ জুলাই) রাত ৮ ঘটিকায় বিশ্বনাথ থানায় আয়োজিত ​সভায় সভাপতিত্ব করেন বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান।


সভায় রথযাত্রাকে কেন্দ্র করে সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ভক্ত ও পুণ্যার্থীদের নির্বিঘ্নে উৎসব উদযাপনের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন ওসি।


তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে এবং যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে রথযাত্রা সম্পন্ন করতে পুলিশ প্রশাসন সব ধরনের সহায়তা প্রদান করবে।


​মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি সুনীল কান্তি দে, সাধারণ সম্পাদক কানু রঞ্জন দেব, বিশ্বনাথ থানার পরিদর্শক (তদন্ত) মনোজ প্রভাকর রায়, এসআই রতন কুমার হাওলাদার সহ স্থানীয় সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দ।