লন্ডন প্রতিনিধি:


জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর সঙ্গে বিশ্বনাথ পৌর এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেনের এক সৌজন্য সাক্ষাৎ ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠিত এ বৈঠকে দেশ-বিদেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, তরুণ প্রজন্মের রাজনৈতিক সম্পৃক্ততা এবং বিশ্বনাথ উপজেলার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে ইকবাল হোসেন বিশ্বনাথ পৌরসভার এবং উপজেলার সাংগঠনিক কার্যক্রম, স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো তুলে ধরেন। এ সময় হাসনাত আব্দুল্লাহ তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ভূমিকার প্রশংসা করেন এবং সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

উভয় নেতার মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ মতবিনিময়কে তৃণমূল ও কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে সম্পর্ক জোরদারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

ছবিতে: বামে বিশ্বনাথ পৌর এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন এবং ডানে এনসিপির মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।