বিশ্বনাথ প্রতিনিধি:


বাংলাদেশ জামায়াতে ইসলামী বিশ্বনাথ উপজেলার উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১২ জুন ২০২৬) বিকাল ৪টায় বিশ্বনাথের হযরত ওমর ফারুক (রাঃ) একাডেমি মাঠে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।


প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান। উদ্বোধনী বক্তব্যে তিনি পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গঠনে ব্যাপক বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান, জেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ নজরুল ইসলাম এবং জেলা কর্মপরিষদ সদস্য হাকিম নাজিম উদ্দিন।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা মজলিসে শূরার অন্যতম সদস্য ও বিশ্বনাথ উপজেলা আমীর মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার ইমাদ উদ্দিন, উপজেলা সেক্রেটারি মোহাম্মদ মতিউর রহমান এবং পৌরসভা জামায়াতের সেক্রেটারি জাহেদুর রহমান।


এ সময় আরও উপস্থিত ছিলেন পৌরসভা জামায়াতের নায়েবে আমীর আব্দুস সোবহান মেম্বার, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার বাবুল মিয়া, মাওলানা আব্দুল মুকসিত আখতার, আব্দুর রহিম, উপজেলা বায়তুলমাল সেক্রেটারি মোহাম্মদ আশিকুর রহমান, লামাকাজী ইউনিয়ন জামায়াতের আমীর মোহাম্মদ আব্দুল আলী, খাজাঞ্চী ইউনিয়ন জামায়াতের আমীর গিয়াস উদ্দিন সাদী, অলংকারী ইউনিয়ন জামায়াতের আমীর কামাল আহমদ, দেওকলস ইউনিয়ন জামায়াতের সভাপতি শামিম আহমেদ মেম্বার, দৌলতপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি ফখর উদ্দিন, দশঘর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা ফখরুল ইসলাম, জুয়েল আহমেদ, মাওলানা ফয়জুল ইসলাম, রুবেল আহমেদ, মকবুল আহমেদ, কাওসার আহমেদ নাহিন, মিয়া মোহাম্মদ সাহেদ, আবুল বশরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশ সংরক্ষণ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য দেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। মাসব্যাপী এ কর্মসূচির মাধ্যমে উপজেলার বিভিন্ন এলাকায় বিপুল সংখ্যক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে বলে জানানো হয়।