​বিশ্বনাথ প্রতিনিধি:


সিলেটের বিশ্বনাথ উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জাহিদ বিন কাশেমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।


​বৃহস্পতিবার (১১ জুন) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।


​সাক্ষাৎকালে প্রেসক্লাবের নেতৃবৃন্দ নবনিযুক্ত ইউএনও কে অভিনন্দন জানান ও উপজেলার সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং স্থানীয় বিভিন্ন জনগুরুত্বপূর্ণ সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।


​এ সময় নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জাহিদ বিন কাশেম বলেন, সাংবাদিকরা হলেন সমাজের দর্পণ এবং প্রশাসনের অন্যতম সহযোগী। বিশ্বনাথ উপজেলার সার্বিক উন্নয়ন ও আইন-শৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে এবং অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

পাশাপাশি বিশ্বনাথের উন্নয়নে  সকল  সাংবাদিকদের সমান চোখে দেখার ও সমঅধিকারের কথাও বলেন।


​এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো: শাহিন উদ্দিন, সাধারণ সম্পাদক মো. সায়েস্তা মিয়া, যুগ্ম সম্পাদক আলতাব হোসেন, সাংগঠনিক সম্পাদক শ্রী অজিত চন্দ্র দেব, দপ্তর সম্পাদক কবি এস.পি সেবু, কোষাধ্যক্ষ আব্দুল কাইয়ুম, সদস্য সালেক উদ্দিন ও শফিকুল ইসলাম শফিক।


​এ সময় সাংবাদিক নেতৃবৃন্দ উপজেলার বস্তুনিষ্ঠ সাংবাদিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন এবং স্থানীয় প্রশাসনের সকল ইতিবাচক ও জনকল্যাণমুখী কাজে গণমাধ্যমকর্মীদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।