বিশ্বনাথ প্রতিনিধি:

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র সিলেটের বিশ্বনাথ পৌর শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২৫ মে) সিলেট জেলা এনসিপি’র আহবায়ক জুনেদ আহমদ ও সদস্য সচিব প্রকৌশলী কামরুল আরিফ ৩১ সদস্য বিশিস্ট ওই কমিটি অনুমোদন করেছেন।

এনসিপি নেতা সাইফুল আলম’কে আহবায়ক ও ইমন মিয়া (ইমন লাহুরী)’কে সদস্য সচিব করে অনুমোদিত বিশ্বনাথ পৌর এনসিপির আহবায়ক কমিটির অন্যান্য দায়িত্ব প্রাপ্তরা হলেন- সিনিয়র যুগ্ম আহবায়ক ইকবাল হুসেন, শাহিন আলী রাজু, যুগ্ম আহবায়ক নূরুল ইসলাম, মাস্টার মোবারক হুসেন, শামিম আহমদ, আমিনুল ইসলাম, জাকির আহমেদ, সুহেল আহমদ, রেবা আক্তার, সিনিয়র সদস্য সচিব আনোয়ার হোসেন, যুগ্ম সদস্য সচিব ইমাদ উদ্দিন, মামুন আহমদ, রাকিব আলী, সাংগঠনিক সম্পাদক তানভির হাসান সানি, সদস্য মোঃ আরমান, মোঃ সাকিব, আল মাহবুব, জুয়েল আহমদ, মোঃ সাজ্জাদ, মোঃ বাবর, জহিরুল হক, মাহফুজ, জাবেদ আহমদ, ছামির উদ্দিন রফি, ইরন মিয়া, নাদিয়া আক্তার লিলি, ফারুক মিয়া, মিজান আহমদ, লায়েক আহমদ।