নিজস্ব প্রতিবেদক :


সিলেটের বিশ্বনাথ উপজেলার বিশিষ্ট কমিউনিটি নেতা, সমাজসেবক, দানশীল ব্যাক্তিত্ব , শিক্ষানুরাগী ও যুক্তরাজ্য প্রবাসী আবুল বাশার-এর বিয়ের ওয়ালিমা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।


সোমবার (২৫ মে) দুপুরে বিশ্বনাথের স্থানীয় আব্দুল খালিক সেন্টারে আয়োজিত এ সামাজিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ২ আসনের সংসদ সদস্য, সাবেক সংসদ সদস্য নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা। 


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা ময়নুল হক, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার এমাদ উদ্দিন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদল, জাসাস, জিসাস, জিয়া সংসদ, জিয়া মঞ্চ, জিয়া সাইবার ফোর্স, সাইবার দল, প্রজন্ম দল, মুক্তিযোদ্ধা দল ও তরুণ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর বিভিন্ন স্তরের দায়িত্বশীল ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাব, ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশন, ক্রীড়া ও সামাজিক সংগঠনের নেতারা।


অনুষ্ঠান অংশগ্রহন করে নবদম্পতির সুখ, সমৃদ্ধি ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন উপস্থিত অতিথিরা। পরে সম্মাননা স্মারক, ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা প্রদান করে আবুল বাশার-কে সংবর্ধনা জানানো হয়।