বিশ্বনাথ প্রতিনিধিঃ


সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের বৃহত্তর আমতৈল গ্রামে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।


মঙ্গলবার (২৬ মে) বিকেলে আমতৈল গ্রামে বিএনপি নেতা মোঃ খসরু মিয়া'র বাড়িতে ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শেরুজ্জামান শেরুর সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে এসব উপহার বিতরণ করা হয়।


বিশ্বনাথ উপজেলা বিএনপির সদস্য, রামপাশা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ভুমিদাতা, শিক্ষানুরাগী মোঃ খসরু মিয়ার পক্ষ থেকে শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবি ও নগদ অর্থ বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট ২- আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদির লুনা।


প্রতিবন্ধী এবং হতদরিদ্রদের মাঝে নগদ অর্থ ও কাপড়, তিন শতাধিক দরিদ্র নারী পুরুষ ও শিশু কিশোরদের মাঝে কাপড় বিতরণ করেন অনুষ্ঠানের আগত প্রধান অতিথি লুনা।


এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডা.মাহবুব আলী জহির, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া,যুক্তরাজ্য ওল্ডহ্যাম বিএনপির সভাপতি জামাল উদ্দিনসহ বিএনপির অঙ্গ- সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।