বিশ্বনাথ প্রতিনিধিঃ
বিশ্বনাথে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী সাম্প্রতিক প্রবল বর্ষণে হাওর অঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানবিক সহায়তা হিসেবে ৮৩৪ টি পরিবারকে ১৫ কেজি করে চাল ও নগদ ৩০০০ টাকা করে আনুষ্ঠানিক ভাবে বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৬ মে) বিকেলে বিশ্বনাথ উপজেলা অডিটোরিয়াম হলে ক্ষতিগ্রস্ত বোরোধান চাষীদের মাঝে আনুষ্ঠানিক এই সহায়তা বিতরণ করা হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় এবং উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম রুবি'র সভাপতিত্বে সিলেট -২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদির লুনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে এই সহায়তা বিতরণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডা.মাহবুব আলী জহির,পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া,পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, যুক্তরাজ্য ওল্ডহ্যাম বিএনপির সভাপতি জামাল উদ্দিন।
এসময় দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খাঁন, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খাঁন, উপজেলা যুবদলের আহবায়ক শামসুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহবায়ক হোসাইন আহমদ প্রবেলসহ বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী ও প্রশাসনের কর্মকর্তা কর্মচারী গণ উপস্থিত ছিলেন।

0 Comments