বিশ্বনাথ প্রতিনিধি:
'আত্ম সামজিক উন্নয়নের মাধ্যমে সন্তানের প্রধান হক্ব দ্বীনদার ও শিক্ষিত 'মা' তৈরী করে এলাকার প্রতিটি ঘরকে জান্নাতের টুকরায় পরিণত করতে' প্রতিষ্ঠিত হয়েছে বিশ্বনাথের শিমলতলা জামেয়া ইসলামিয়া হাজি আব্দুছ সাত্তার মহিলা মাদ্রাসা।
আর এটি প্রতিষ্ঠিত করেছেন, বিশিষ্ট শিক্ষাবিদ খ্যাতিমান সমাজসেবক বিশ্বনাথের কৃতি সন্তান যুক্তরাজ্য প্রবাসী
এম. আবুল হাশেম বি. এস সি। অত্র মাদ্রাসার ফাউন্ডার, প্রধান খাদিম ও মহতামিম হচ্ছেন,তিনি নিজেই।
তাঁরই অ স ম প্রচেষ্টায়, আন - নিয়ামা ট্রাস্ট ইউ'কের উদ্যোগে এবং জামেয়া ইসলামিয়া হাজি আব্দুছ সাত্তার মহিলা মাদ্রাসার ব্যবস্হাপনায় ১৫তম পশু কুরবানি সম্পন্ন হয়েছে ২৯মে শুক্রবার।
জামেয়া ইসলামিয়া হাজি আব্দুছ সাত্তার মহিলা মাদ্রাসার ছাত্রীদের পরিবারসহ মোট ৪০৫ টি পরিবারের মধ্যে এবারে কুরবানীর গোস্ত বন্টন করা হয়েছে। ৬টি গরু এবং ৩৩টি খাশি কুরবানি প্রদান করা হয়।
এ উপলক্ষে মাদ্রাসার খাইরুন - জুবায়দা কনফারেন্স হলে গতকাল ২৯ মে শুক্রবার বিকেল ২টায় এক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা ও দোয়া মাহফিলটি মাদ্রাসার মজলিশে সূরা সভাপতি আব্দুল হকের সভাপতিত্বে এবং মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা রেজাউল হক রাজুর সঞ্চালনায়, এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জামেয়ার পৃষ্ট পোষক পর্ষদের অন্যতম সদস্য, জামেয়া মাদানিয়া ও কাওমিয়া মহিলা মাদ্রাসার পরিচালক মাওলানা কামরুল ইসলাম ছমির।
মাহফিলে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জামেয়া মুহাম্মদিয়া আরাবিয়ার মুহতামিম মাওলানা নূরুল হক,, জামেয়া মুহাম্মদিয়া আরাবিয়ার নায়েবে মুহতামিম মাওলানা ফয়জুর রহমান, জামেয়া মুহাম্মদিয়া আরাবিয়ার সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল মতিন, বীর মুক্তিযোদ্ধা ও অলংকারী ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার তৈয়ব আলী, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহিন উদ্দিন, বিশ্বনাথ নতুন বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও হাজি আব্দুছ সাত্তার মহিলা মাদ্রাসার নায়েবে সদর আনোয়ার হোসেন।
এতে স্বাগত বক্তব্য রাখেন, মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা সালিম আহমদ। এতে অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন, মাদ্রাসার মজলিশে সূরার ট্রেজারার আব্দুর রহমান, অভিভাবক সদস্য সানুর মিয়া, আনোয়ার হোসেন, মাদ্রাসার সদস্য কামাল হোসেন, আলমাছ আলী, আলকাছ আলী, রায়হান আলী, ইলিয়াছ আলী, সালেক আহমদ, কদর আলী, সাহেদ মিয়া, আরশ আলী, মতিউর রহমান, কাদির আলী,কুতুব আলী, কামরান আহমদ, ইউনুছ আলী, ছিদ্দিকুর রহমান,রমজান, ইদ্রিছ আলী, কা়ইয়ুম, শিপন, সামছি, মোঃ মখা প্রমুখ।
মাহফিলে সভাপতির বক্তব্য রাখেন সভাপতি আব্দুল হক।
পরে মাওলানা কামরুল ইসলাম ছমির দোয়া পরিচালনা করেন এবং আলোচনা ও দোয়া মাহফিলের সমাপ্তি ঘটে।

0 Comments