বিশ্বনাথ প্রতিনিধিঃ
জাতীয় সংসদের সংরক্ষিত ৪১/৩৪১ আসনের নারী সংসদ সদস্য অধ্যাপক মাহফুজা হান্নানের বিশ্বনাথ উপজেলা প্রশাসন ও স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বিশ্বনাথ উপজেলা পরিষদের আয়োজনে ১৩ মে বুধবার সকালে উপজেলা অডিটোরিয়াম হলে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বিশ্বনাথ উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম এর পরিচালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম রুবি'র সভাপতিত্বে এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংরক্ষিত নারী সংসদ সদস্য অধ্যাপক মাহফুজা হান্নান।
প্রধান অতিথি মাহফুজা হান্নান তাঁর বক্তব্যে সিলেট ২ (বিশ্বনাথ -ওসমানী নগর) আসনের নির্বাচিত সংসদ সদস্য তাহসিনা রুশদির লুনা ও বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা প্রাপ্ত) হুমায়ুন কবিরের সাথে সমন্বয় করে বিশ্বনাথের উন্নয়নে অবদান রাখার প্রত্যয় ব্যাক্ত করেন।
এসময় তিনি তার বক্ত্যবে বলেন, সরকারের বিভিন্ন দপ্তরে হাজার হাজার পোস্ট খালি রয়েছে কিন্তু দেশে বেকারদের সমস্যার সমাধান হচ্ছে না। এটা আমাদের দূরদর্শিতা, আন্তরিকতা ও স্বচ্ছতার অভাব। এই উপজেলায় সকল দপ্তরে যতগুলো পোস্ট খালি আছে সেই তালিকা আমি নিয়ে যাচ্ছি। দপ্তরগুলোর লোকবল সংকট সমাধানের জন্য সরকারের কাছে আবেদন জানাবো। আরো যেসকল সমস্যা রয়েছে এগুলো একা এক ব্যক্তির পক্ষে বাস্তবায়ন সম্ভব নয়। এখানে নির্বাচিত আরেকজন সংসদ সদস্য আছেন তিনিকে সাথে নিয়ে কাজ করতে চাই। আমার আন্তরিকতার কোনো কমতি থাকবে না। এই জনপদের গুরুত্বপূর্ণ দুটি সমস্যা হলো বিশুদ্ধ পানি ও রাস্তাঘাটের সমস্যা। সেগুলো ও সমাধানের জন্য আমার স্বর্বাত্মক চেষ্টা করব।
উন্নয়নের স্বার্থে স্বচ্ছ, জবাবদিহিতামুলক সাংবাদিকতার জন্য সাংবাদিকদের ভুয়সী প্রশংসা করে সমাজের উন্নয়নে সম্পৃক্ত থাকার আহবান ও জনগণের সেবার ক্ষেত্রে প্রশাসনকে আন্তরিক হওয়ার পরামর্শ দেন তিনি।
মতবিনিময়ে বক্তব্য রাখেন, বিশ্বনাথ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও পৌর প্রশাসক লুৎফুর রহমান, থানা অফিসার ইনচার্জ গাজী মাহবুবুর রহমান, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা: আব্দুল শহীদ হোসেন, কৃষি কর্মকর্তা বিল্লাল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা গোপাল চন্দ্র দাস, সহকারী শিক্ষা কর্মকর্তা গোপাল সুত্র ধর, মহিলা বিষয়ক কর্মকর্তা বদরুন্নাহার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:ফাহিমা আক্তার, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক ইকবাল আহমদ।
বক্তব্য রাখেন,সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান, বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী, সাংবাদিক সংগঠন থেকে বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহিন উদ্দিন, পৌর জামায়াতের আমীর এইচ এম আখতার ফারুক, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার ইমাদ উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট অঞ্চল মহিলা বিভাগের পরিচালক অধ্যাপক শাহিমা খানম হেপী, সিলেট জেলা জামায়াতের মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি রোজিনা বেগম, সহকারী সেক্রেটারি মাহবুবা জেসমিন, উপজেলা শাখার খাদিজা বেগম।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রশাসনিক দপ্তরের অন্যান্য কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সুশীল সমাজের ব্যাক্তিবর্গ।

0 Comments