বিশ্বনাথ প্রতিনিধি:
সিলেটের বিশ্বনাথ উপজেলায় সংরক্ষিত নারী আসনের (৪১/৩৪১) সংসদ সদস্য অধ্যাপক মাহফুজা হান্নান বিশ্বনাথ উপজেলায় প্রথম আগমন উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
১৩মে (বুধবার) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিশ্বনাথ উপজেলা ও পৌর শাখার মহিলা বিভাগের পক্ষ থেকে এই সংবর্ধনা দেয়া হয়।
উপজেলা জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি খাদিজা বেগম লাইলীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংরক্ষিত আসনের নারী সাংসদ অধ্যাপক মাহফুজা হান্নান।
ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,আমরা গ্রামে থাকি বলে আমরা কি অবহেলিত। তা কখনো না। আমাদের ন্যায্য অধিকারটা আমাদেরই আদায় করে নিতে হবে এবং যেখানে যে সমস্যা সেগুলো আমাদের তুলে ধরে সমাধান করতে হবে।তবেই দেশ ও জাতি এগিয়ে যাবে উন্নতির শিখরে।
সকলকের সাথে দেশের উন্নয়নে কাজ করতে চাই। আমি ছিলাম আছি এবং আগামীতেও আপনাদের পাশে থেকে কাজ করতে পারি সে জন্য সকলের দোয়া চাই।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট অঞ্চল মহিলা বিভাগের পরিচালক অধ্যাপক শাহিমা খানম হেপী, সিলেট জেলা জামায়াতের মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি রোজিনা বেগম, সহকারী সেক্রেটারি মাহবুবা জেসমিন।
উপস্থিত ছিলেন,উপজেলা পর্যায়ের দায়িত্বশীল হাছনা বেগম, বিলকিস বেগম, রেহেনা বেগম, রেহেনা সুলতানা, ইসলামী ছাত্রী সংস্থার সভাপতি ইভা বেগম, তাহমিনা বেগমসহ উপজেলা ও পৌর জামায়াতের মহিলা বিভাগের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিশ্বনাথ পৌর জামায়াতের মহিলা বিভাগের দায়িত্বশীল খাদিজা আক্তার।

0 Comments