বিশ্বনাথ সিলেট প্রতিনিধিঃ


বিশ্বনাথে সরকার নিবন্ধিত গণমানুষের কন্ঠস্বর

"বিবেকের প্রহরায় দিনরাত" স্লোগান নিয়ে পথচলা পাক্ষিক বিশ্বনাথ বার্তা পত্রিকার ১৫ তম বর্ষপূর্তি উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


রবিবার (২৪ মে) বিকেলে বিশ্বনাথ বার্তা পত্রিকা পরিবারের আয়োজনে বিশ্বনাথ পৌর শহরের পুরান বাজারে অবস্থিত উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে পত্রিকাটির ১৫ বছর শেষে ১৬ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা ও কেক কাটার মধ্য দিয়ে এই আয়োজন সম্পন্ন হয়।


প্রতিষ্ঠা ও সম্পাদক বিশ্বনাথের প্রয়াত খ্যাতিমান সাংবাদিক মরহুম মোসাদ্দিক হোসেন সাজুলের হাতধরে দীর্ঘ ১৫ বছর অতিক্রম করে পত্রিকাটি ১৬ বছরে পদার্পণ করায় দীর্ঘ পথচলা ও বিশ্বনাথের গণমানুষের মুখপত্র হিসেবে পাঠক প্রিয়তা অর্জন করে টিকে থাকায় এর প্রশংসা ও আরো সফলতা কামনা করে বক্তব্য রাখেন অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ। 


বিশ্বনাথ বার্তায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, পত্রিকায় সংশ্লিষ্ট পরিবার ও সংবাদদাতাদের আরো দায়িত্বশীল ভুমিকা পালন এবং নিরপেক্ষ ভাবে অত্রাঞ্চলের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, উন্নয়নে অবদান রেখে দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন ভুমিকা পালন করবে। এই পত্রিকা সকল মানুষের প্রিয় প্রতিষ্ঠানে আবিভূত হোক এমন প্রত্যাশা ব্যক্ত করে বক্তব্য রাখেন অনুষ্ঠানে আগত প্রধান অতিথি বিশ্বনাথ উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার এমাদ উদ্দিন।


প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন এই পত্রিকার প্রতিষ্ঠাতা সাংবাদিক মোহাম্মদ মোসাদ্দিক হোসেন সাজুল সকল শ্রেণির মানুষের কাছে একজন প্রিয় ব্যাক্তিত্ব ছিলেন। তাঁর রেখে যাওয়া এই পত্রিকা গণমানুষের প্রতিনিধিত্ব করছে। ভবিষ্যতেও করবে। মোসাদ্দিক হোসেন সাজুলের অকাল মৃত্যুতে আমরা একজন উদীয়মান সম্ভাবনাময় ব্যাক্তিকে হারিয়েছি। আল্লাহ তায়ালা তাকে জান্নাতের আলা মাকাম দান করুন এবং বর্তমানে তারই ছোট ভাই ইলিয়াস আহমদ রাজন যুক্তরাজ্য থেকে বিশ্বনাথ বার্তা পত্রিকার সম্পাদনা ও প্রকাশনার সাথে সম্পৃক্ত থেকে নিয়মিত পত্রিকাটি পাঠকের হাতে তুলে দিচ্ছেন। ইলিয়াস আহমদ রাজন যেন এই পত্রিকা প্রকাশের গুরুদায়িত্ব দায়িত্বশীলতার পরিচয় দিয়ে নিষ্ঠার সাথে বহুদিন পালন করতে পারেন এই প্রত্যাশা থাকছে।পত্রিকাটি ধারাবাহিক ভাবে প্রকাশিত হোক, সংশ্লিষ্ট সকলের কর্মপরিচয় আরো উজ্জ্বল হোক।


বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও বিশ্বনাথ বার্তার ব্যবস্থাপনা সম্পাদক মোঃ শাহিন উদ্দিন এর সভাপতিত্বে উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক কবি এস. পি সেবুর পরিচালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশ্বনাথ সরকারি ডিগ্রী কলেজের ইংরেজি প্রভাষক, লেখক ও গবেষক  শাহ আলম তালুকদার তুহিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, বিশ্বনাথ পৌরসভা বিএনপির সহসভাপতি নাজিম উদ্দীন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সায়েস্তা মিয়া।


এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবে সহসাধারণ সম্পাদক মোঃ আলতাব হোসেন, সাংগঠনিক সম্পাদক শ্রী অজিত চন্দ্র দেব, অর্থ সম্পাদক আব্দুল কাইয়ুম, সিনিয়র সদস্য শফিকুল ইসলাম শফিক, সদস্য ছালেক উদ্দিন ও মিডিয়া ব্যাক্তিত্ব দবির মিয়া প্রমুখ।


মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয় বর্ষপূর্তির আয়োজন।