বিশ্বনাথ প্রতিনিধি:


বিশ্বনাথের অসহায় ও দুঃখীদের কল্যাণে প্রতিষ্ঠিত বিশ্বনাথ রোগী কল্যাণ সমিতির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। 


১৮ই মে রোজ সোমবার দুপুরে উপজেলা সমাজসেবা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে সমিতির এক জরুরী সভা। 


উক্ত সভাটি সমিতির সভাপতি ও বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ আনিসুল হোসেনের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও সমিতির সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলামের সঞ্চালনায়।


এতে উপস্হিত ছিলেন, সমিতির সহ সভাপতি ও সাবেক বিশ্বনাথ ৬নং বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ছয়ফুল হক, সমিতির কোষাধ্যক্ষ ও বিশ্বনাথ উপজেলা দুর্নীতি দমন কমিশনের সাধারণ সম্পাদক মোঃ মধু মিয়া, সমিতির প্রচার সম্পাদক ও বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহিন উদ্দিন, সদস্য মোঃ হাজী রহমত আলী, সদস্য লাল মিয়া, মোঃ জুবেল মিয়াসহ প্রমুখ। 


সভায় রোগীদের সেবার মান এবং সমিতির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে।