বিশ্বনাথ প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে মানব সেবার লক্ষ্য নিয়ে বিশ্বনাথের ইনসাফ চ্যারিটি অর্গানাইজেশন খাদ্য সামগ্রী বিতরণ করেছে।
১৯মার্চ (বৃহস্পতিবার)দুপুরে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত বিশিষ্ট ব্যবসায়ী তাজুল ইসলামের সভাপতিত্বে ও কার্যকরি কমিটির সদস্য এস এ সাব্বির আহমদের পরিচালনায় প্রধান উক্ত খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশ্বনাথ পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই।
প্রধান বক্তার বক্তব্য রাখেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী দয়াল উদ্দিন তালুকদার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,বিশ্বনাথের আজাদ জিম সেন্টারের স্বত্ত্বধিকারী,যুক্তরাজ্য প্রবাসী আজাদুর রহমান আজাদ,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কাওছার খান,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গৌবিন্দ মালাকার ও সাবেক যুবদল নেতা সাইদুর রহমান রাজু।
এ সময় উপস্থিত ছিলেন,বিশ্বনাথ থানা পুলিশের ডিএসপি আনোয়ার হোসেন, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল জলিল,ইতালি প্রবাসী রেজা কিবরিয়াসহ অর্গানাইজেশনের সদস্যবৃন্দ।
কার্যকরি কমিটির সদস্য রাজু উদ্দিন,আবু বক্কর, আব্দুল মতিন,নাজমুল ইসলাম,এস এ সাব্বিরের উদ্যোগে,প্রবাসী ও ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতায় ১২০টি পরিবারের মধ্যে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় অর্গানাইজেশনে আবেদনের প্রেক্ষিতে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ ২টি পরিবারের মধ্যে টিনের জন্য নগদ ১২হাজার টাকা হাজী দয়াল উদ্দিন তালুকদার ও আজাদুর রহমানের পক্ষ থেকে অনুদান প্রদান করা হয়।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল পিয়াজ,আলু,চাল,ডাল,সেমাই, চিনি ও দুধ ছিল।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ট্রাস্টি সদস্য হাফিজ রিয়াজুল ইসলাম।

0 Comments