বিশ্বনাথ প্রতিনিধি : 

সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে অসচ্ছল পরিবারের স্বাবলম্বীকরণের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৯টি পরিবারের হাতে এই সেলাই মেশিনগুলো তুলে দেওয়া হয়।


​খাজাঞ্চী ইউনিয়ন জামায়াতের আমীর গিয়াস উদ্দিন সাদী-র সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারি আব্দুল ওয়াদুদ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা জামায়াতের মজলিসে শুরার সদস্য, বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী।


​প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জামায়াতে ইসলামী কেবল একটি রাজনৈতিক দল নয়, এটি একটি আর্তমানবতার সেবামূলক সংগঠন। সমাজের পিছিয়ে পড়া মানুষকে দক্ষ ও স্বাবলম্বী করে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। এই সেলাই মেশিনগুলো বিতরণের মাধ্যমে আমরা পরিবারগুলোকে নিজেদের পায়ে দাঁড়ানোর একটি মাধ্যম করে দেওয়ার চেষ্টা করছি।


​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ​বিশ্বনাথ উপজেলা জামায়াতের বায়তুলমাল সেক্রেটারি মোহাম্মদ আশিকুর রহমান, বিশ্বনাথ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ​আব্দুল মালিক।


​এছাড়া অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাস্টার আবুল কালাম, জামায়াত নেতা মাহমুদুল হাসান সুমন, জাহেদুর রহমান ও নাসির উদ্দিন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জাহেদুর রহমান তারাজুল।