বিশ্বনাথ প্রতিনিধি:


সিলেটের বিশ্বনাথ উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরীব-অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিশ্বনাথ উপজেলা শাখা।


বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে বিশ্বনাথ উপজেলা সদরের হযরত ওমর ফারুক (রাঃ) একাডেমি মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিশ্বনাথ, দেওকলস, দশঘর ইউনিয়ন ও পৌরসভার মোট ৪৫০টি পরিবারের মধ্যে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।


খাদ্য সামগ্রী বিতরণের পূর্বে উপজেলা জামায়াতের সেক্রেটারি মতিউর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা জামায়াতের মজলিসে শুরার সদস্য ও বিশ্বনাথ পৌরসভা জামায়াতের আমীর এইচ এম আখতার ফারুক।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা শাখার অফিস সেক্রেটারি মোহাম্মদ আব্দুল কাইয়ুম।

 প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতের মজলিসে শুরার সদস্য,বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর,খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী।


 বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌরসভা জামায়াতের নায়েবে আমীর আব্দুস সোবহান,সেক্রেটারি জাহিদুর রহমান,উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার মাহফুজুর রহমান বাবুল ও প্রমুখ।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুর রহিম, বায়তুলমাল সেক্রেটারি মোহাম্মদ আশিকুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বিশ্বনাথ উপজেলা সভাপতি আব্দুল মালিক, মজলিসে শুরা ও কর্মপরিষদ সদস্য হাফিজ মোহাম্মদ আলী, গিয়াস উদ্দিন সাদী, লামাকাজী ইউনিয়ন জামায়াতের আমীর মোহাম্মদ আব্দুল আলী, দেওকলস ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি শামিম আহমেদ, দৌলতপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি রুবেল আহমেদ, দশঘর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আবুল বশর, বিশ্বনাথ ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সাঈদুল ইসলাম, পৌরসভার সাবেক কাউন্সিলর প্রার্থী রফিকুল ইসলাম ফিরুজ, পৌরসভা জামায়াতের শুরা সদস্য এখলাসুর রহমান, জামায়াত নেতা আব্দুল গফফার ও আব্দুল আহাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।


অনুষ্ঠানের শুরুতে পবিত্র আল-কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা রফিকুল ইসলাম।


বিতরণকৃত খাদ্য সামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিল ৫ কেজি চাল, ১ কেজি চিনি, ১ কেজি ময়দা, ২ প্যাকেট সেমাই, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি লবণ, ১ কেজি পেঁয়াজ ও ২ কেজি আলু।