বিশ্বনাথের যুক্তরাজ্য প্রবাসী শামীম নূরকে বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের আজীবন দাতা সদস্য মনোনীত করা হয়েছে।
সম্প্রতি ক্লাবের এক জ্বরুরী বৈঠকে ক্লাবের সকল সদস্যবৃন্দের সর্বসম্মতিক্রমে তাকে আজীবন দাতা সদস্য হিসাবে মনোনীত করা হয়।
যুক্তরাজ্য প্রবাসী শামীম নূর সম্প্রতি তিনি বলেন,যুক্তরাজ্যে বসবাস করলেও টান থাকে স্বদেশের
মাটি ও মানুষের প্রতি। সাধ্যমত স্বদেশের গরীব ও অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং এটা আমরা পারিবারিক ভাবে অতীতে এবং বর্তমানেও করছি। যতদিন পৃথিবীতে বেঁচে আছি ততদিন স্বদেশ বাসীর কল্যাণে কাজ করে যাব ইনশাআল্লাহ।
প্রবাসী শামীম নুর ১৯৮১ ইংরেজীতে বিশ্বনাথ নতুন বাজারে নিজস্ব বাসায় জন্ম গ্রহণ করেন। পিতা মরহুম জুহুর আলী, মাতা - খবিবা খাতুন। পিতা - জুহুর আলী যুক্তরাজ্যে স্হায়ী ভাবে ছিলেন বাসিন্দা কিন্তু স্বদেশের টানেই বিশ্বনাথে তাঁর মালিকানাধীন বিশ্বনাথ নতুন বাজারের ছিলেন প্রতিষ্ঠিত ব্যবসায়ি।
শামীম নূরেরর গ্রামের বাড়ী বিশ্বনাথের অলংকারি ইউনিয়নের টুকেরকান্দি শিমুলতলা গ্রামে।
তারা ৫ ভাই ও ৪ বোন। সকলই স্থায়ী ভাবে যুক্তরাজ্যের বাসিন্দা। তিনি ক্লাশ ৫ম শ্রণী পাশ করেন বিশ্বনাথ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এরপর ১৯৯০ ইংরেজীতে যুক্তরাজ্যে গমণ করেন স্থায়ী ভাবে। যুক্তরাজ্য থেকে দুই বৎসর পর স্বদেশে এসে বিশ্বনাথ সরকারি আলীয়া মাদ্রাসায় ভর্তি হয়ে সেখান থেকে দাখিল পাশ করে আবার চলেযান যুক্তরাজ্যে।
সেখানে গিয়ে কলেজ বিশ্ববিদ্যালয় পর্যন্ত লেখাপড়া করে যুক্তরাজ্যেই ব্যবসায় আত্মনিয়োগ করেন। বর্তমানে একাদিক ব্যবসায় জড়িত রয়েছেন তিনি। তিনি ২০০৮ বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার ১ ছেলে ও ২ মেয়ে।
তিনি একাদিক ক্রিড়া ও সামাজিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন। বিশ্বনাথ স্পোর্টস এসোশিয়েশন ইউ'কের সহকারি ম্যানেজার, সোনালী অতীত ইউ'কের মেম্বার, কভেন্টি সোনালী অতীত স্পোর্টস সেক্রেটারি,
বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউ'কের সহকারি ট্রেজারার, একতা স্পোর্টস ক্লাবের সাবেক অধিনায়ক
এবং তিনি বৃিটিশ চেম্বার অব কমার্সের একজন সদস্য।

0 Comments