মো. সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি:
বিশ্বনাথ উপজেলার ২নং খাজাঞ্চী ইউনিয়নের প্রীতিগঞ্জ বাজার- পরগনা বাজার লামাকাজী (এলজিইডি) সড়কের বোমারপুল খ্যাত মারাত্মক ফাটলধরা কালভার্ট পুন:নির্মানের স্থান সরজমিন পরিদর্শন করেছেন বিশ্বনাথ উপজেলা প্রকৌশল অফিসের কর্তারা।
চার কিলোমিটার সড়কে পাচটি কালভার্টে ফাটল শিরোনামে সংবাদ প্রকাশের পর আজ ১৩ ই মে ফাটলধরা কালভার্টের স্থান সরজমিন পরিদর্শন করেছেন বিশ্বনাথ উপজেলা এলজিইডি অফিসের ২জন কর্মকর্তা।
জনগুরুত্বপূর্ণ একটি রাস্তার ৪ কিলোমিটার দুরত্বের মধ্যে ৫ টি কালভার্ট বেহাল শিরোনামে সংবাদ প্রকাশ হলে বিষয়টি বিশ্বনাথ এলজিইডি অফিসের কর্মকর্তাদের নজরে এলে তাঁরা সরজমিন পরিদর্শনে যান। সরজমিনে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা এলজিইডি অফিসের উপ-সহকারী প্রকৌশলী অনুপ কুমার প্রামাণিক ও কার্য সহকারী রহিদুল ইসলাম, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সায়েস্তা মিয়া, অর্থ সম্পাদক মোঃ আব্দুল কাইয়ুম, রাজনীতবীদ এসএম রফিক আহমদ ও এলাকার অন্যান্য ব্যক্তিবর্গ।
এসময় বোমারপুল নামে খ্যাত ভোলাগঞ্জ গ্রামের দক্ষিণে অবস্থিত ওই রাস্তার সবচেয়ে ঝুঁকিপূর্ণ কালভার্টের পুন:সংস্কারের জন্য মাপঝোক (মেজারমেন্ট) তৈরি করেন কর্মকর্তারা। উপস্থিত এলাকাবাসীকে শীঘ্রই কালভার্টটি নির্মাণের আশ্বাস প্রদান করেন ওই কর্মকর্তাগণ।
কালভার্টটি দ্রুত মেরামত করার জন্য বিগত ১৭ই মার্চ এলাকাবাসী মানববন্ধন করেন। এরপর ২৫ মার্চ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত আবেদন করেন এলাকাবাসী । ৬ এপ্রিল উক্ত রাস্তার কালভার্টের ফাটল নিয়ে বিশ্বনাথ প্রতিনিধি সায়েস্তা মিয়ার পাঠানো সংবাদ দৈনিক জৈন্তা বার্তায় পরিবেশন হলে আজ জৈন্তাবার্তা প্রতিনিধিকে সাথে নিয়ে ফাটলধরা কালভার্টের স্থান পরিদর্শনে গিয়ে পুন:নির্মান করার প্রতিশ্রুতি দেন এলজিইডি কর্মকর্তাগণ।
এব্যাপারে বিশ্বনাথ উপজেলা প্রকৌশলী আবু সাইদ জানিয়েছেন, শীঘ্রই টেন্ডারের মাধ্যমে উক্ত কালভার্ট পুন:নির্মাণ কাজ শুরু করা হবে।

0 Comments