বিশ্বনাথ প্রতিনিধি:


সিলেটের বিশ্বনাথ উপজেলার সাংবাদিকদের সংগঠন বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

১৩ই মে (মঙ্গলবার) দুপুরে প্রেসক্লাবের সভাপতি মো:শাহিন উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো.সায়েস্তা মিয়ার সঞ্চালনায় প্রেসক্লাব কার্যালয়ে এই মাসিক সভা অনুষ্ঠিত হয়।


এ সময় প্রেসক্লাবের উন্নয়নের স্বার্থে বিশ্বনাথের অলংকারী ইউনিয়নের বেতসান্দি (মোকাম বাড়ী) গ্রামের যুক্তরাজ্য প্রবাসী গয়াছ মিয়া গিয়াস, বড়তলা গ্রামের যুক্তরাজ্য  প্রবাসী রেজওয়ান হোসাইন শামীম ও টুকের কান্দি শিমুলতলা গ্রামের যুক্তরাজ্য প্রবাসী  শামীম নুর তিনজনের নাম আজীবন দাতা সদস্য হিসেবে প্রস্তাব আকারে উত্থাপন হলে সর্ব সম্মতিক্রমে তা গৃহীত করা হয় এবং রেজুলেশ করা হয়।এছাড়াও প্রেসক্লাবের ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণসহ বিবিধ আলোচনা করা হয়।


এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শ্রী অজিত চন্দ্র দেব,দপ্তর সম্পাদক কবি এস.পি সেবু,কোষাধ্যক্ষ মো:আব্দুল কাইয়ুমসহ অন্যান্য সদস্যবৃন্দ।