বিশ্বনাথ প্রতিনিধিঃ

সিলেট-২ আসনের সংসদ সদস্য ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, যে কোনো এলাকার সার্বিক উন্নয়নের অন্যতম পূর্বশর্ত হচ্ছে উন্নত যোগাযোগ ব্যবস্থা। এরই অংশ হিসেবে সিলেট-২ আসনে দীর্ঘদিন ধরে যেসব সড়ক সংস্কার ও পাকাকরণের অপেক্ষায় রয়েছে, পর্যায়ক্রমে সেগুলো উন্নয়নের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে। এতে করে ভবিষ্যতে সিলেট-২ আসনের কোন সড়কই কাঁচা থাকবে না, পর্যায়ক্রমে সবকটি সড়ই পাকাকরণের আওতায় আনা হবে। তবে সরকারের গ্রহন করা উন্নয়ন প্রকল্পগুলোর কাজ যাতে সঠিক ও মানসম্মতভাবে সম্পন্ন হয়, সেদিকেও সংশ্লিষ্টদের নজর রাখতে হবে। একমাত্র এলাকার মানুষের সহযোগিতা থাকলে উন্নয়ন কার্যক্রম আরোও গতিশীল করা সম্ভব।

তিনি শনিবার (৩ অক্টোবর) সিলেটের বিশ্বনাথে বিভিন্ন সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন ও চলমান কাজ পরিদর্শনকালে তিনি একথাগুলো বলেন। এসময় তিনি পৌর এলাকার শ্রীধরপুর গ্রামে তিনটি নতুন সড়কের পাকাকরণ কাজের উদ্বোধন করেন এবং পৃথক একটি সড়কের চলমান পাকাকরণ কাজ পরিদর্শন করেন।

এসময় অনুষ্ঠানগুলোতে এমপির সাথে উপস্থিত ছিলেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ময়নুল হক, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রভাষক মোনায়েম খান, যুক্তরাজ্যের নিউহাম বিএনপির সাংগঠনিক সম্পাদক মুমিন খান মুন্না, বিএনপি নেতা সুরমান খান, কয়েছ শিকদার, আসাদুজ্জামান আসাদ, আজমল খান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নাজিম উদ্দিন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক ওয়াসিম উদ্দিন, পৌর ছাত্রদলের সদস্য সচিব জাকির হোসেন ইমন, উপজেলা ছাত্রদল নেতা আব্দুল কাইয়ুম প্রমুখ’সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ।