বিশ্বনাথ প্রতিনিধি:
“সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” স্লোগানকে সামনে রেখে নারী শান্তি সহায়কদের প্ল্যাটফর্ম (ওয়েভ), বিশ্বনাথ এর উদ্যোগে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে করণীয় শীর্ষক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের রায়কেলী গ্রামে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্বনাথ ওয়েভ এর যুগ্ম সমন্বয়খারী হাসিনা আক্তার এবং সঞ্চালনা করেন ওয়েভের সদস্য সচিব হাজেরা আক্তার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা মহিলা দলেন যুগ্ম সম্পাদক ও বিশ্বনাথ পিএফজির সদস্য নাজমা আক্তার। স্বাগত বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের কুদরত পাশা।
বক্তারা বলেন, দেশে নারী ও শিশুর প্রতি সহিংসতার ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। প্রতিদিন ধর্ষণ, যৌন হয়রানি, বাল্যবিবাহ, গার্হস্থ্য সহিংসতা ও শিশু নির্যাতনের খবর সমাজকে উদ্বিগ্ন করছে। তারা বলেন, নারী উন্নয়ন ও ক্ষমতায়নের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হলেও সামাজিক অবক্ষয়, অনলাইন হয়রানি, মাদকাসক্তি, পারিবারিক সহিংসতা এবং বিচারহীনতার সংস্কৃতি নারী ও শিশুদের ঝুঁকির মুখে ফেলছে।
বক্তারা আরও বলেন, ন্যায়বিচার নিশ্চিত না হলে অপরাধীরা আরও উৎসাহিত হয়। দীর্ঘসূত্রতা, প্রভাবশালীদের চাপ এবং সামাজিক লজ্জার কারণে অনেক ভুক্তভোগী বিচার থেকে বঞ্চিত হন। ফলে অপরাধের পুনরাবৃত্তি ঘটে। নারী ও কন্যাশিশুর নিরাপত্তা কেবল নারীর বিষয় নয়, এটি মানবাধিকার এবং একটি উন্নত রাষ্ট্র গঠনের গুরুত্বপূর্ণ পূর্বশর্ত।
প্রধান অতিথির বক্তব্যে নাজমা আক্তার বলেন, নারীরা এখনও বিভিন্ন ধরনের সহিংসতার শিকার হলেও আশার বিষয় হলো সরকার নারীর ক্ষমতায়ন ও মর্যাদা বৃদ্ধিতে নানা উদ্যোগ বাস্তবায়ন করছে। তিনি জানান, ফ্যামিলি কার্ড কার্যক্রমের জন্য জরিপ শুরু হবে। এ কার্যক্রমে পরিবারের নারী সদস্যের নামে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে এবং সরকারি সহায়তার অর্থ সরাসরি নারীর কাছে পৌঁছাবে। এতে পরিবারে নারীর মর্যাদা ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আরও বৃদ্ধি পাবে।
এ সময় আরও বক্তব্য রাখেন আফিয়া বেগম, আঙ্গুরা বেগম, খাদিজা বেগম, আলবেনা বেগম, ফাতেমা বেগম, আম্বিয়া বেগম, রেবা বেগম, সেফা বেগম, শিরি বেগম, রুবেনা বেগম, লিলুফা বেগম, রাশেদা বেগম, হালিমা বেগম, সেলিনা বেগম, ফাতেহা বেগম, লুৎফা বেগম, শিরিয়া বেগম, নাছিমা বেগম, রুমি বেগম,আলিশা বেগমসহ স্থানীয় নারী নেত্রী ও ওয়েভ সদস্যরা।
বৈঠকে বক্তারা নারীর প্রতি সকল ধরনের সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, পারিবারিক মূল্যবোধ জোরদার এবং নারী ও কন্যাশিশুর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান

0 Comments