বিশ্বনাথ প্রতিনিধিঃ


জনসেবার মাধ্যমে নিজ ইউনিয়নবাসীর ভাগ্য বদলাতে চান যুক্তরাজ্য প্রবাসী তরুণ সমাজ সেবক মোঃ শাহেদ রাজা চৌধুরী। আধুনিক ও মডেল ইউনিয়ন প্রতিষ্ঠার স্বপ্ন দেখে প্রবাসের আরাম আয়েশি জীবন ছেড়ে মাতৃভূমির প্রেমে সাধারণ মানুষের ভালবাসা নিয়ে বাঁচতে চান তিনি। নিজেকে জনগণের সেবায় বিলিয়ে দিতে জনপ্রতিনিধি হওয়ার আশা ব্যক্ত করেছেন। 


যুক্তরাজ্য প্রবাসী শাহেদ রাজা চৌধুরী বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের রামপাশা গ্রামের সাবেক মেম্বার মোঃ দিলনুর চৌধুরী পুত্র। ক্রিকেটপ্রেমি এবং ক্রীড়া ক্ষেত্রে উৎসাহ দাতা তরুণ প্রজন্মের পরিচিত শাহেদ রাজা চৌধুরী এলাকাবাসী কাছে একজন দানশীল ব্যক্তি হিসেবে ও সু-পরিচিত। দরিদ্র, গরীব দুঃস্থদের সাহায্য সহায়তার মাধ্যমে তিনি তৃপ্তি অনুভব করেন। ভালবাসেন সকল শ্রেণির মানুষকে। মানুষের ভালবাসার মধ্যে আরো বিস্তৃত জনসেবা করে ইউনিয়ন বাসীর পাশে দাঁড়ানো অঙ্গীকার নিয়ে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার ঘোষণা ব্যক্ত করেছেন। এই ঘোষণার সাথে ইউনিয়নবাসীর সার্বিক সহযোগিতা, সমর্থন ও ভালবাসা পাওয়ার দাবী করেন তিনি। 


বিএনপি'র রাজনীতির সাথে সম্পৃক্ততার কথা উল্লেখ করে প্রবাস থেকে পাঠানো তাঁর এক বার্তায় তিনি ইউনিয়নবাসীকে সালাম/আদাব ও শুভেচ্ছা জানিয়ে বলেন, শীঘ্রই ইউনিয়ন বাসীর সাথে নির্বাচনী মাঠে সবার সাথে দেখা হবে।


ইউনিয়ন বাসীর উদ্দেশ্যে পাঠানো ক্ষুদে বার্তায় তিনি উল্লেখ করেন, প্রিয় রামপাশা ইউনিয়ন বাসী, আসসালামু আলাইকুম ও আদাব। আমি মো: শাহেদ রাজা চৌধুরী: পিতা সাবেক মেম্বার (বৃহত্তর ওয়ার্ডের) মরহুম মোঃ দিলনুর চৌধুরী, গ্রাম ও ডাক: রামপাশা, উপজেলা বিশ্বনাথ, সিলেট। আমি যুক্তরাজ্যে অবস্থান করলেও মনটা পড়ে থাকে আমার জন্মভূমি রামপাশায়। প্রতিবছরই আমি কম বেশি সময় নিয়ে দেশে আসি এবং বিভিন্নভাবে গরীব দুঃখী অসহায় মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়াবার চেষ্টা করি। বিশেষ করে আমি খেলাধুলায় তরুণ ও যুব সমাজকে সর্বদা উৎসাহ যোগাই ও সহযোগিতা প্রদান করি। আগামীতেও আরো বড় ধরনের সহযোগিতা নিয়ে এলাকাবাসীর পাশে দাঁড়াতে চাই। গরীব দুঃস্থ মানুষের ভাগ্য বদলাতে চাই। আধুনিক ও মডেল ইউনিয়ন গড়তে আমি অঙ্গীকারবদ্ধ। আমার গ্রামের বাড়িতে আমার পরিবারের কেউ না থাকার পরও মানুষের প্রতি ভালবাসা ও আমার নিজের দায় থেকেই আমি দেশে আসি ও আমার সামর্থ্য অনুযায়ী অনেকের পাশে থাকার চেষ্টা করি। আমার বন্ধুবান্ধব, শুভাকাঙ্ক্ষী ও অনেক শ্রদ্ধেয় মুরুব্বী আমাকে আগামী ইউ.পি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে দেশ থেকে উৎসাহ দিচ্ছেন। আমি বিএনপির রাজনীতির সাথে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত এই বিষয়টি সবার জানা। ইউনিয়ন পরিষদের নির্বাচনে পদপ্রার্থী হওয়ার বিষয়টি দলের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের সাথে আমার আলোচনা হয়েছে, এবং তাদেরও সবুজ সংকেত আছে আমার প্রতি। তাই সার্বিক বিবেচনায় আমি কম সময়ের মধ্যেই দেশে চলে আসার চেষ্টা করছি। ইনশাল্লাহ নির্বাচনী মাঠে সবার সাথে দেখা হবে। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। আপনাদের সহযোগিতা, ভালোবাসা, দোয়া ও সমর্থন কামনা করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।