বিশ্বনাথ প্রতিনিধিঃ
নিজের পৈত্রিক ভুমিতে কোটি টাকা ব্যায়ে প্রতিষ্ঠিত মসজিদ নামাজের জন্য শুভ উদ্বোধন করা হয়েছে। মসজিদের পাশে নির্মাণ হচ্ছে হিফজ খানা। ছাত্র ছাত্রীদের জন্য শীঘ্রই হিফয খানা নির্মাণের সকল কাজ সমাপ্ত হবে। যেখানে এতিম ও দরিদ্র কোমলমতি শিশুরা বিনা বেতনে পবিত্র কুরআন শরীফ হিফজ ও ইসলামি মৌলিক পড়ালেখার সুযোগ পাবেন। ছাত্র ছাত্রীদের সম্পুর্ন ফ্রী পড়াশোনার দায়িত্ব কাঁধে নিচ্ছেন মসজিদ - মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিবার। ইতিমধ্যে মসজিদ নির্মাণের কাজ সম্পন্নের শেষ পর্যায়ে। গ্রামবাসী সহ সকল ধর্মপ্রাণ মুসল্লীদের পাঞ্জেগানা নামাজ আদায়ের সুযোগ হল উদ্বোধনের মধ্য দিয়ে। যুক্তরাজ্য প্রবাসী বিশ্বনাথ পৌরসভার জানাইয়া-মশুলা (মোল্লার গাঁও) গ্রামের সমাজসেবক, গ্রেটার সিলেট ওয়েলফেয়ার ইউকে'র ভাইস প্রেসিডেন্ট, বিশিষ্ট ব্যবসায়ী ও যুক্তরাজ্যের বাঙালি কমিউনিটির পরিচিত মুখ আলহাজ্ব আলম মিয়া ও আলা মিয়ার পারিবারিক উদ্যোগে নির্মিত হয়েছে মসজিদটি।
শনিবার (৫ সেপ্টেম্বর) "রওজা আল-জান্নাত মসজিদে জোহরের নামাজ আদায়ের মাধ্যমে আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করেন বিশ্বনাথ পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, প্রতিষ্ঠাতা আলম মিয়া, বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা সেবুল মিয়া, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ শাহিন উদ্দিন, সমাজসেবক আঃ রূপ, আলতাবুর রহমান, মুরব্বি নুরুল হক, সাঈদ আহমদ প্রমুখ।
আনুষ্ঠানিক উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, বিশ্বনাথ পৌরসভা কৃষক দলের সভাপতি নুর আলী, স্বেচ্ছাসেবক দলের নেতা সেবুল ইসলাম, বিশিষ্ট মুরব্বি ইংরেজ আলী, মঞ্জুর আলী,নেছার আহমদ, আরই মিয়া, আলী আমজদ, প্রতিষ্ঠাতা পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ, যুবসমাজ, গ্রামের মুসল্লীগণ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

0 Comments