বিশ্বনাথ প্রতিনিধিঃ
বিশ্বনাথ উপজেলা ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান সৎপুর দারুল হাদিস কামিল (এমএ) মাদ্রাসায় দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
রবিবার (৩০ আগস্ট) বিকেলে মাদ্রাসার কনফারেন্স হল রুমে সোনাপুর চ্যারিটি গ্রুপের আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
চ্যারিটি গ্রুপের স্বেচ্ছাসেবক সাংবাদিক ফারুক আহমদ এর পরিচালনায় মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা ছালেহ আহমদ, র (বেতকুনী) সভাপতিত্বে এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মাদ্রাসার বাংলা বিভাগের শিক্ষক আলীনুর হোসেন বিপ্লব।
এসময় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন,
মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা মোহাম্মদ জামাল উদ্দিন, মাওলানা আব্দুল মুকিত জুমান, হুসাইনিয়া ছাত্র সংসদের ভিপি লায়েক সোহাগ, সোনাপুর চ্যারিটি গ্রুপের সদস্য মো. তারেকুল ইসলাম ও লাহিন নাহিয়ান।
সংবর্ধনা অনুষ্ঠানে যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব আজিজুর রহমানের অর্থায়নে দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও সম্মাননা স্মারক উপহার দিয়ে তাদের সংবর্ধিত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চ্যারিটি গ্রুপের স্বেচ্ছাসেবক এখলাছুর রহমান সহ মাদ্রাসার ছাত্র ছাত্রী, শিক্ষক ও অভিভাবকবৃন্দ।

0 Comments