বিশ্বনাথ প্রতিনিধি
আলোকিত হোক পথ, আলোকিত হোক গ্রাম" স্লোগানে সিলেটের বিশ্বনাথ পৌরসভার ৯নং ওয়ার্ডের ইলামেরগাঁও আটঘর ফকির বাড়ী গ্রামের রাস্তায় লাইটিংয়ের উদ্ধোধন করা হয়েছে।
রবিবার (৩০ আগস্ট) দুপুর ০৩ টায় পৌর শহরের ইলামেরগাঁও এর আটঘর গ্রামের মরহুম হাজী শাহ্ তেরাব আলী এন্ড সামছুল আলম ওয়েলফেয়ার ট্রাস্টের অর্থায়নে গ্রামবাসী ও প্রবাসীদের উদ্যোগে গ্রামের রাস্তায় লাইটিং স্থাপনের শুভ উদ্বোধন করা হয়েছে।
আটঘর গ্রামের প্রবীণ মুরব্বি শাহ আব্দুল আজিজ এর সভাপতিত্বে লাইটিং স্হাপনের শুভ উদ্বোধন করেন বিশ্বনাথ পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামছুল ইসলাম। এসময় এক বক্তব্যে তিনি বলেন, আটঘর ফকিরবাড়ী গ্রামের লাইটিং শুধুই রাস্তা আলোকিত করবে না, বরং আমাদের এক উন্নত ও আধুনিক ভবিষ্যতের প্রতীক হবে। বিদ্যুৎয়ের এই স্ট্রিট লাইটগুলো গ্রামের রাতের নিরাপত্তা নিশ্চিত করবে। গ্রামের উন্নয়ন প্রবাসীদের এই পদক্ষেপ সত্যিই প্রশংসনীয়। তিনি পৌরসভার ৯নং ওয়ার্ডের সকল গ্রামে এমন লাইটিংয়ের জন্য প্রবাসীদের নজর দিতে আহবান জানান।
এসময় যুক্তরাজ্য প্রবাসী শাহ সিরাজ আলী ভিডিও কলের মাধ্যমে বলেন, আমাদের গ্রামের অন্ধকার রাস্তাঘাট ও জনবহুল স্থানে গ্রামের রাতের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রবাসে থেকেও মানুষের অসুবিধার কথা চিন্তা করে তাদের চলাচলে সুবিধা এবং সামাজিক কার্যক্রম বাড়াতে আমরা এই পদক্ষেপ নিয়েছি।
এসময় উপস্থিত ছিলেন গ্রামের মুরব্বি গিয়াস উদ্দিন, খালিক মিয়া, দিলওয়ার হোসেন, পৌর সেচ্চাসেবক দলের যুগ্ম আহবায়ক তছলিম আলী, সেচ্চাসেবল দল নেতা তাজেক আলী, ইসলাম উদ্দিন, সংঘটক শাহ ফারুক আহমদ, শাহ মোঃ আব্দুল মালিক, শাহ মোঃ ইকবাল আহমদসহ পাঞ্চেত কমিটি ও যুবসমাজ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্হিত ছিলেন। পদে দোয়া শেষে সিন্নি বিতরন করা হয় গ্রামে।

0 Comments