বিশ্বনাথ প্রতিনিধিঃ


বিশ্বনাথ উপজেলার আশুগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের অফিস সহকারী প্রয়াত আশরাফুল ইসলাম এবং অন্যান্য মরহুম শিক্ষকদের স্মরণে জীবন কর্মের উপর প্রাক্তন ছাত্র ছাত্রীদের আয়োজনে শোক ও আলোচনা সভা, সম্মাননা প্রদান এবং অনুদান বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে কলেজ প্রাঙ্গণে আয়োজিত শোকসভা ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন এডহক কমিটির সভাপতি উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক।


সহকারী শিক্ষক কাওছার উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার জাহিদ বিন কাশেম।


স্কুলের ৭ম শ্রেণির ছাত্র হাবিবুর রহমানে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক হোসাইন আহমদ।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দেবিদ্ধার, কুমিল্লা জেলার রাজা মেহার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোমেন, লুদিয়ারা জহির আহমদ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শিব্বির আহমদ,নেত্রকোনা জেলার মদন, খাগুরিয়া উচ্চ বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক মোঃ টিপু সুলতান, আলহাজ্ব আব্দুল্লাহ উচ্চ বিদ্যালয় দিরাই সুনামগঞ্জের প্রধান শিক্ষক মোঃ আমিরুল ইসলাম, গাড়াখালি আদর্শ উচ্চ বিদ্যালয় ধনবাড়ি টাঙ্গাইল জেলার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুকেয়া পারভীন,আশুগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক রেন্টু আলী,পালেরচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একে এম হেকিম উদ্দিন।


স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন,দশম শ্রেণির ছাত্রী তাকজিবা আক্তার তাইবা ও ফাহমিদা বেগম।

আরো বক্তব্য রাখেন দাতা সদস্য ও প্রাক্তন ছাত্র আতিকুর রহমান, প্রাক্তন ছাত্র হলিচাইন্ড স্কুলের পরিচালক আতিকুর রহমান,রামপাশা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ছুনু মিয়া, প্রাক্তন ছাত্র মাহবুব আহমদ, তাজুল ইসলাম,আব্দুল হামিদ,আব্দুল গণি, বিজন চন্দ্র দাস, এস আই সেবুল, রেজাউল ইসলাম, সামসুদ্দিন প্রমুখ।


অনুষ্ঠানে প্রয়াত আশরাফুল ইসলামের পরিবারের উপস্থিত সদস্যদের হাতে আয়োজন কারী প্রাক্তন দেশ ও প্রবাসে বসবাসরত শিক্ষার্থীদের পক্ষ থেকে নগদ ৮ লক্ষ টাকার অনুদান প্রদান করা হয়। প্রধান অতিথি নির্বাহী কর্মকর্তা মোঃ জাহেদ বিন কাশেম আশরাফুল ইসলামের স্ত্রী'র হাতে এই অনুদান তুলে দেন। দীর্ঘ ২৭ বছর তিনি একই প্রতিষ্ঠানে চাকরি শেষে ইন্তেকাল করেন। সহকর্মী শিক্ষক শিক্ষিকা,ছাত্র ছাত্রী ও অতিথিদের মুখে তাঁর কর্মজীবনের ব্যাপক সুনাম ও একজন দক্ষ, মানবিক, মানুষ গড়ার কারিগর হিসেবে আখ্যা দিয়ে তাঁর ভূয়সী প্রশংসামূলক স্মৃতিচারণ করেন বক্তারা।

এসময় আরো উপস্থিত ছিলেন, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহিন উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ সায়েস্তা মিয়া, যুগ্ম সম্পাদক মোঃ আলতাব হোসেন সহ স্কুলের শিক্ষক শিক্ষিকা, ছাত্র ছাত্রী, অভিভাবক, ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।