বিশ্বনাথ প্রতিনিধিঃ

চারিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন বিদ্যালয়ের কয়েকজন প্রাক্তন শিক্ষার্থী।

পুরনো দিনের স্মৃতির টানে প্রাক্তন সৌদি প্রবাসী  শিক্ষার্থীরা একসাথে বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত হন।

উপস্থিত প্রাক্তন শিক্ষার্থীরা হলেন, সৌদি প্রবাসী ইব্রাহিম আলী,আবুল কালাম,আল আমিন,আতিকুর রহমান ও কয়েছ আহমদ।

​১৭ই আগস্ট(সোমবার)দুপুরে বিদ্যালয়ে পৌঁছে প্রাক্তন শিক্ষার্থীরা প্রথমে বিদ্যালয়ের সভাপতি হাফিজ মাওলানা মোহাম্মদ আলী ও কর্মরত শিক্ষকদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। তারা বিদ্যালয় প্রাঙ্গণ ও নিজেদের শৈশবের ক্লাসরুমগুলো ঘুরে দেখেন এবং সহপাঠীদের সাথে শৈশবের নানা স্মৃতিকথায় মেতে ওঠেন।

​পরবর্তীতে প্রাক্তন শিক্ষার্থীরা বর্তমান কোমলমতি শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হতে অনুপ্রাণিত করেন এবং সঠিক লক্ষ্য নির্ধারণ করে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার পরামর্শ দেন। সেই সাথে বিদ্যালয়ের শিক্ষা ও অবকাঠামোগত মান উন্নয়নে বিদ্যালয়ের সার্বিক কার্যক্রমে এবং যেকোনো প্রয়োজনে পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক সঞ্জিত কুমার দেব'র প্রস্তাবের ভিত্তিতে বিদ্যালয়ের সভাপতি দাবি পেশ করার পর শ্রেণি কক্ষের জন্য আল আমিন,আতিকুর রহমান ও কয়েছ আহমদ একটি করে সিলিং ফ্যান প্রদান করেন।ইব্রাহিম আলী আগামী বছরের জন্য শিক্ষার্থীদের জন্য আইডি কার্ড ও আবুল কালাম স্বার্বিক সহযোগীতা করার প্রত্যাশা ব্যক্ত করেন।


​বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ প্রাক্তন শিক্ষার্থীদের এই উদ্যোগে গভীর সন্তোষ ও ধন্যবাদ প্রকাশ করে বলেন,বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের এই সফর বর্তমান শিক্ষার্থীদের জন্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। তারা যেভাবে বিদ্যালয়ের প্রতি টান ও দায়িত্ববোধ দেখিয়েছেন,তা সত্যি প্রশংসনীয়।


প্রবাস জীবন সুখময় কামনা করে বিদ্যালয়ের সভাপতি হাফিজ মাওলানা মোহাম্মদ আলী বলেন,শৈশবের স্মৃতি ধারণ করে আপনারা কোমলমতি শিশুদের জন্য যে অনুদান দিয়েছেন তার জন্য বিশেষ ধন্যবাদ।আশাবাদী এলাকার শিক্ষাবিস্তারে প্রবাস থেকে আপনারা ও অন্যান্য প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবেন।

​স্মৃতিচারণ, ভালোবাসা ও আনন্দময় অভিজ্ঞতা বিনিময়ের মধ্য দিয়ে শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীরা বিদায় নেন।

এ সময় বিদ্যালয়ের সহসভাপতি মোঃআব্দুল কাইয়ুমসহ কর্মরত শিক্ষকবৃন্দ ও অফিস সহকারী উপস্থিত ছিলেন