বিশ্বনাথ উপজেলায় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সংগঠন বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। 


শনিবার (৮ আগস্ট) দুপুরে বিশ্বনাথ পৌর শহরের পুরান বাজার আয়শা ম্যানশন এর ৩য় তলায় প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে সংগঠনের সভাপতি মোঃ শাহিন উদ্দিন এর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।


সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, শৃংখলা ও দায়িত্ব পালনে আন্তরিক মনোভাব এবং উপজেলার গণমানুষের পক্ষে সত্য, নিরপেক্ষ খবর প্রকাশে নিরলসভাবে কাজ করার উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন, দৈনিক মানবকণ্ঠ ও দৈনিক সিলেটের সংবাদ পত্রিকার বিশ্বনাথ উপজেলা প্রতিনিধি সাধারণ সম্পাদক মোঃ সায়েস্তা মিয়া। এছাড়া মুক্ত আলোচনায় অংশ নেন সংগঠনের অন্যান্য দায়িত্বশীল বৃন্দ। 


এসময় উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক দৈনিক বিজয়ের কণ্ঠ পত্রিকা প্রতিনিধি মোঃ আলতাব হোসেন, দৈনিক আলোর দিগন্ত পত্রিকা প্রতিনিধি সাংগঠনিক সম্পাদক শ্রী অজিত চন্দ্র দেব, স্বাধীন বাংলা পত্রিকা প্রতিনিধি, দপ্তর সম্পাদক কবি এস.পি সেবু, গণকণ্ঠ পত্রিকা প্রতিনিধি অর্থ সম্পাদক মোঃ আব্দুল কাইয়ুম, সিনিয়র সদস্য শফিকুল ইসলাম শফিক।