নিজস্ব প্রতিবেদক :
যুক্তরাজ্য বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা ও সহ-সভাপতি আলহাজ্ব তৈমুছ আলীর স্বদেশ আগমন উপলক্ষে তাকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) রাতে তাঁর নিজ বাসভবনে পৌর বিএনপি এবং প্রগতি যুব সংঘ ও হরিকলস গ্রামবাসীর উদ্যোগে এই শুভেচ্ছা বিনিময় ও সংবর্ধনা সভার আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব তৈমুছ আলী।
এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্বনাথ পৌর বিএনপির প্রতিষ্ঠাতা আহবায়ক হাজী তালেব আলী, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, ত্রাণ বিষয়ক সম্পাদক সেফু চৌধুরী, পৌর কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মিনহাজ আলী, পৌর ৪নং ওয়ার্ড সভাপতি হাজী আরশ আলী, সাধারণ সম্পাদক সুনিল মিয়া, ৫নং ওয়ার্ড সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলী, যুগ্ম সম্পাদক কবির উদ্দিন, পৌর বিএনপি নেতা তাজুল ইসলাম, আব্দুল হামিদ, জামাল উদ্দিন, ইসলাম উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা যুক্তরাজ্য বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা আলহাজ্ব তৈমুছ আলীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং প্রবাসে থেকেও দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবিরাম ভূমিকার প্রশংসা করেন। পরে অতিথিদের পক্ষ থেকে তাঁকে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়।


0 Comments