নিজস্ব প্রতিবেদকঃ
শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান, বাসস্থান ও দুর্যোগে ত্রাণ সহায়তা সহ সমাজসেবায় দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নে দীর্ঘদিন ধরে প্রবাসীদের অর্থায়নে পরিচালিত যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠিত প্রবাসী অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউ.কে'র ২ বছর মেয়াদী নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
গত সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় যুক্তরাজ্যের লন্ডনের মক্কা গ্রিল হলে সিলেটের বিশ্বনাথ উপজেলার ৩ নং অলংকারী ইউনিয়নের বৃটেনে বসবাসরত প্রবাসীদের অংশগ্রহণে সংগঠনের সদস্যদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ২০২৬-২৮ ইং নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়।
নতুন কমিটিতে পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন এডভোকেট রশিদ আলী। সেক্রেটারি নির্বাচিত হয়েছেন মুমিনুর মুরাদ এবং ট্রেজারার নির্বাচিত হয়েছেন এম এ সালাম।
কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিরন মিয়া, ভাইস প্রেসিডেন্ট আব্দুস সোবহান, ভাইস প্রেসিডেন্ট শেখ আমিরুল হক,
ভাইস প্রেসিডেন্ট মো: মোফাজ্জুল আলী। জয়েন্ট সেক্রেটারি ইলিয়াস আলী পাশা, এসিস্ট্যান্ট সেক্রেটারি রেজাউল করিম রাজু।এসিস্ট্যান্ট ট্রেজারার আনোয়ার আলী, অর্গানাইজিং সেক্রেটারি আলকাছ আলী, জয়েন্ট অর্গানাইজিং সেক্রেটারি কামরুল হক শাহীন, অফিস সেক্রেটারি মো: বেলাল মিয়া, প্রেস এন্ড পাবলিক সেক্রেটারি জাকির হোসেন কয়েছ, মেম্বারশিপ সেক্রেটারি আব্দুল আওয়াল চৌধুরী জিলাল।
এক্সিকিউটিভ মেম্বার বৃন্দ হলেন; মদরিছ আলী ( জুনাব আলী), এম. ফাইজুল হক, হাজী মো: আব্দুল নুর, আফরোজ মিয়া, মাসুক আলী, আনসার আলী, মৌলানা রফিক আহমেদ, আব্দুর রহমান, বুলবুল আহমেদ, ময়নুল ইসলাম (এম কামাল)।
কমিটির এ্যাডভাইজার হিসেবে রয়েছেন, আবুল কালাম আজাদ, মনির মিয়া, আপ্তাব আলী, মকদ্দছ আলী, শানুর আলী মামুন ও আবেদ চৌধুরী।
দেশের হতদরিদ্র মানুষের পাশে দাড়িয়ে সমাজসেবায় দীর্ঘদিন ধরে অবদান রাখায় অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউ.কে'র নবগঠিত কমিটির সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিশ্বনাথের বিভিন্ন রাজনৈতিক মহলের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিগণ।

0 Comments