বিশ্বনাথ প্রতিনিধি:
বিশ্বনাথের খাজাঞ্চি ইউনিয়নের ২নং ওয়ার্ডের গনাইঘর গ্রামের ২৫০ফুট রাস্তার সিসি ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়েছে।
২৩জুন(মঙ্গলবার) সিলেট-২ আসনের সংসদ সদস্য ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর পত্নী তাহসিনা রুশদীর লুনার উন্নয়ন প্রকল্পের আওতায় গনাইঘর গ্রামের মসজিদের সামনের কালভার্টে হতে ২৫০ ফুট রাস্তার সিসি ঢালাই কাজ সম্পন্ন হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন,সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও এমপি তাহসিনা রুশদীর লুনার একান্ত সচিব মোঃময়নুল হক,উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রভাষক মুনায়েম খান,ওলহ্যাম বিএনপির সভাপতি জামাল উদ্দিন,ইউনিয়ন বিএনপির সহসভাপতি মিশিরুল ইসলাম মিশির,খাজাঞ্চি ইউনিয়ন যুবদলের সভাপতি সাইদুর রহমান সৈয়দ,সংরক্ষিত মহিলা ইউপি সদস্য ফুলমালা বেগম,বিশিষ্ট মুরব্বি তারুজ আলী,বিএনপি নেতা মাসুক মিয়া,সিরাজুল ইসলাম,তরুন সমাজসেবক মৌরস আলী প্রমুখ।
এমপি তাহসিনা রুশদীর লুনা'র একান্ত সচিব ময়নুল হক বলেন,গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থা আধুনিকায়নের এই ধারা আগামীতেও অব্যাহত থাকবে এবং পর্যায়ক্রমে অবহেলিত সব রাস্তাঘাটের উন্নয়ন করা হবে।
রাস্তার কাজে খুশি হয়ে সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে গ্রামবাসী বলেন, এমপি তাহসিনা রুশদীর লুনা'র আন্তরিক প্রচেষ্টায় ব্যাপক উন্নয়নমূলক কাজ শুরু হয়েছে এবং হচ্ছে। এই সিসি ঢালাইয়ের ফলে শুধু যোগাযোগ ব্যবস্থারই উন্নতি হয়নি বরং স্থানীয় জনগনের যাতায়াতে এটি বড় ভূমিকা রাখবে।পুরো রাস্তাটি কাজের জন্য আমরা এমপি মহোদয়ের নিটক আবেদন করছি।

0 Comments