বিশ্বনাথ প্রতিনিধি:


সিলেটের বিশ্বনাথ উপজেলার ঐতিহ্যবাহী উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 


২৩জুন (মঙ্গলবার) কলেজ হলরুমে কলেজ গভর্নিং বডির সভাপতি ময়নুল হকের সভাপতিত্বে এই বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।


এ সময় বক্তব্য রাখেন,উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রশিদ,

বিশ্বনাথ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও কলেজ গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য প্রভাষক মোনায়েম খান, যুক্তরাজ্য ওল্ডহ্যাম বিএনপির সভাপতি জামাল উদ্দিন, ফ্রান্স প্রবাসী সমাজ সেবক সিরাজ মিয়া,উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা বিভাগের সহকারি অধ্যাপক,কলেজ গভর্নিং বডির সদস্য আব্দুল মুনিম পারভেজ।


অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, এইচএসসি পরীক্ষা জীবন গড়ার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ। এখান থেকে ভালো ফলাফল করে উচ্চশিক্ষার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।শুধু ভালো ছাত্র হওয়াই যথেষ্ট নয়, বরং একজন ভালো মানুষ হওয়া জরুরি। মাদক, কুসংস্কার ও সামাজিক অবক্ষয় থেকে দূরে থেকে সততা ও আদর্শ নিয়ে জীবন পরিচালনা করার পরামর্শ দেওয়া হয়।বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে তথ্যপ্রযুক্তিতে দক্ষ হওয়ার এবং দেশকে একটি উন্নত  রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে তরুণ সমাজকে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।শিক্ষার্থীরা যেন তাদের শিক্ষকদের অবদান ভুলে না যায় এবং কলেজের সুনাম অক্ষুণ্ণ রাখে,সেই বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।


এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আমির উদ্দিন, উপজেলা সেচ্ছসেবক দলের আহবায়ক আশিকুর রহমান রানা, সমাজ সেবক নুর মিয়া, উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আফিয়া বেগম, যুক্তিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ইলিয়াসুর রহমান,হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক খায়ের আহমদ,ইসলামের ইতিহাসের বিভাগের প্রভাষক সালমা বেগম,অর্থনীতি বিভাগের প্রভাষক নাসরিন জাহান,পৌরনীতি বিভাগের প্রভাষক শুভদ্রা তালুকদার মনি,লাইব্রেরীয়ান ফাহিমা বেগম শাম্মি,হিসাব রক্ষক মোঃআব্দুস সালাম প্রমুখ।


অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, একাদশ শ্রেণির শিক্ষার্থী আফসানা মিম ও তানিয়া বেগম সাদিয়া।

বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, কামরান আহমদ ও মাহবুবা বেগম।


উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক দিলোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কলেজ শিক্ষার্থী ফাহিম আহমদ।


আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন শেখপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোহাম্মদ আলী।