বিশ্বনাথ প্রতিনিধি:
পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়ন শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
জুমুয়াবার (২৬ জুন ২০২৬) দৌলতপুর ইউনিয়নের সিংগেরকাছ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা মজলিসে শূরার অন্যতম সদস্য ও বিশ্বনাথ উপজেলা আমীর আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে বৃক্ষরোপণ আন্দোলনে সম্পৃক্ত হতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাষ্টার বাবুল মিয়া লন্ডন প্রবাসী কমিউনিটি নেতা বিশ্বনাথের কৃতি সন্তান আবুল খায়ের আলী উপজেলা জামায়াতের বায়তুলমাল সেক্রেটারী মোহাম্মদ আশিকুর রহমান ইসলামী ছাত্র শিবির বিশ্বনাথ পশ্চিম শাখার সভাপতি ছত্রে নেতা শাহ হোসাইন আহমেদ ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৌলতপুর ইউনিয়ন জামায়াতের আমীর হাজী সভাপতি মোহাম্মদ ফখর উদ্দিন । অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী রুবেল আহমেদ এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াত নেতা আমিনুর রহমান রানু. সাহিদ আলী. মাসুক মিয়া. আকবর আলী. কয়েছ আলী. ফোয়াদ বিন শেখসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, পরিবেশ সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য দেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। মাসব্যাপী এ কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন এলাকায় বিপুল সংখ্যক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে বলেও তারা জানান।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথিসহ উপস্থিত নেতৃবৃন্দ ও কর্মীরা বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।

0 Comments