বিশ্বনাথ সিলেট প্রতিনিধিঃ


বিশ্বনাথ উপজেলায় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সাথে বিশ্বনাথে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদ বিন কাশেম এর (ইউএনও) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (১৫ জুন) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে নির্বাহী কর্মকর্তার আমন্ত্রণে বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাব সংগঠন সংশ্লিষ্ট স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সাথে এই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।


গত ৯ জুন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে জাহিদ বিন কাশেম বিশ্বনাথ উপজেলায় যোগ দান করেন। উপজেলায় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সাথে  পরিচিতি ও সৌজন্যমুলক মতবিনিময়ের জন্য সাংবাদিকদের আমন্ত্রণ জানালে আজ উপজেলা সম্মেলন কক্ষে পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ লুৎফর রহমানের পরিচালনায় মতবিনিময় সম্পন্ন হয়।


গণমানুষের পক্ষে সমস্যা ও জরুরি করণীয় এবং  সমাধান প্রশ্নে মতবিনিময় সভায় উপজেলায় মাদক বিস্তার,চুরি-ছিনতাই, যত্রতত্র লাইসেন্স বিহীন ফার্মেসী ব্যাবসা, প্রশাসনিক তথ্য সংগ্রহে অবাধ তথ্য প্রাপ্তি, কমিউনিটি ক্লিনিক সেবার মান উন্নয়ন, প্রাইমারি স্কুলে নির্দিষ্ট সময়ে শিক্ষকদের অনুপস্থিতি, বাজার মনিটরিং, অবৈধ স্থাপনা -(খাস ভুমি উদ্ধার) উচ্ছেদ, রাস্তাঘাটে রেখে বালু কংক্রিটের ব্যাবসা পরিচালনা, অবৈধ বিদ্যুৎ সংযোগ, পৌর শহরের যানজট নিরসনে করণীয়, অপমৃত্যু রোধে সচেতনতা, শিশু শ্রম প্রতিরোধ ও গুচ্ছগ্রামে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানো সহ অন্যান্য ইস্যু নিয়ে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকবৃন্দ। 


মতবিনিময়ে আলোচ্য বিষয়ের উপর প্রশাসনিক তদারকি, ও করণীয়গুলো বাস্তবায়নের আশ্বাস দিয়ে বক্তব্য রাখেন নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কাশেম।


এসময় বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি দৈনিক সংগ্রাম ও সাপ্তাহিক আমাদের সিলেট পত্রিকার বিশ্বনাথ প্রতিনিধি মোঃ শাহিন উদ্দিন, দৈনিক মানবকণ্ঠ ও সিলেটের সংবাদ পত্রিকার প্রতিনিধি উপজেলা প্রেসক্লাবে সাধারণ সম্পাদক মোঃ সায়েস্তা মিয়া, সহসাধারণ সম্পাদক বিজয়ের কণ্ঠ পত্রিকা প্রতিনিধি মোঃ আলতাব হোসেন, দৈনিক আলোর দিগন্ত প্রতিনিধি সাংগঠনিক সম্পাদক শ্রী অজিত চন্দ্র দেব, স্বাধীন বাংলা পত্রিকা প্রতিনিধি দপ্তর সম্পাদক কবি এস.পি সেবু, দৈনিক গণকণ্ঠ পত্রিকা প্রতিনিধি অর্থ সম্পাদক আব্দুল কাইয়ুম, বিশ্বনাথ বার্তা পত্রিকা প্রতিনিধি সিনিয়র সদস্য শফিকুল ইসলাম শফিক, বিশ্বনাথ বার্তার স্টাফ রিপোর্টার প্রেসক্লাবের সদস্য এস এ সাজু, অগ্নিশিখা পত্রিকা প্রতিনিধি মোঃ ছালেক উদ্দিন।