বিশ্বনাথ প্রতিনিধি


সিলেটের বিশ্বনাথে ‘পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে’ বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মানবাধিকার বিষয়ক কমিটির সদস্য ও ইলিয়াসপুত্র ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব। মঙ্গলবার (২ জুন) দুপুরে উপজেলার অলংকারী ইউনিয়ন থেকে ওই বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আলোকে ’আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী’ উপহার দেওয়ার অঙ্গীকার নিয়ে ওই বৃক্ষরোপন কর্মসূচির শুভ সূচনা করা হয়েছে।

বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধকালে কালে ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব বলেন, পর্যায়ক্রমে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর উপজেলা) আসনের প্রতিটি অঞ্চলেই বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বনায়নের জন্য বৃক্ষরোপন কর্মসূচির কোন বিকল্প নেই। তাই সরকারের পাশাপাশি আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে বৃক্ষরোপন কর্মসূচির ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে।

কর্মসূচির উদ্বোধনকালে এসময় উপস্থিত ছিলেন উপজেলার অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, মেম্বার শামীম আহমদ, সংরক্ষিত ওয়ার্ডের মেম্বার নুরবী বেগম, সংগঠক লিয়াকত মিয়া, আব্দুর রাজ্জাক, বশির মিয়া, লিটন মিয়া, আলী হোসেন মোল্লা, যুবনেতা আব্দুল ওয়াহিদ, ছাদিকুর রহমান, রিপন মিয়া, জসিম উদ্দিন, পৌর ছাত্রদলের আহ্বায়ক ফখরুল ইসলাম রেজা, সদস্য সচিব জাকির হোসেন ইমন, উপজেলা ছাত্রদলের সদস্য আব্দুল কাইয়ুম, শাহ টিপু, রুবেল আহমেদ, এমরান উদ্দিন, অলংকারী ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেব আহমদ, ছাত্রনেতা খালেদ মিয়া, রহমত আলী, আজাদ মিয়া, ছামি মিয়া, তাওহিদ আহমদ, আরিফ মিয়া প্রমুখ নেতৃবৃন্দ।