বিশ্বনাথ প্রতিনিধি:


সিলেটের বিশ্বনাথে থানা পুলিশের উদ্যোগে ‘আইন শৃঙ্খলা রক্ষায় সম্প্রীতি সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মে) বিকেল ৩টার দিকে উপজেলার দশঘর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামস্থ ‘শ্রীশ্রী ঠাকুর বৈষ্ণব রায়ের সিদ্ধ বকুলতলা ধাম প্রাঙ্গনে সভাটি অনুষ্ঠিত হয়।

সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান। প্রধান বক্তার বক্তব্য রাখেন বিশ্বনাথ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনোজ প্রভাকর রায়। সভায় স্বাগত বক্তব্য রাখেন বিশ্বনাথ থানার দশঘর ইউনিয়ন বিটের বিট ইন-চার্জ এসআই শহীদুল ইসলাম।

শ্রীশ্রী ঠাকুর বৈষ্ণব রায়ের সিদ্ধ বকুলতলা ধাম পরিচালনা কমিটির সভাপতি প্রহলাদ চন্দ্র দেব’র সভাপতিত্বে অনুষ্ঠিত সম্প্রীতি সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের মেম্বার জুবেল মিয়া, রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নবেন্দু জ্যোতি দে মিন্টু, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক মানিক লাল দে, জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য নিশি কান্ত পাল, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাবেক সহ সভাপতি রূপক কুমার দে, সাবেক সাধারণ সম্পাদক সমরেন্দ্র বৈদ্য সমর, উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুনীল কান্তি দে, মিয়ারবাজার বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মজম্মিল আলী, এলাকার মুরব্বীদের মধ্যে লহরী গ্রামের আজেফর আলী, রায়কেলী গ্রামের ধন মিয়া, বাউসী গ্রামের তকদ্দুছ আলী, আব্দুল কাদির, বাইশঘর গ্রামের আফরোজ মিয়া, দশঘর গ্রামের বাদশা মিয়া, চান্দভরাং গ্রামের কাশিম মিয়া, দশঘর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আলী আহমদ। 

বক্তব্য রাখেন শ্রীশ্রী ঠাকুর বৈষ্ণব রায়ের সিদ্ধ বকুলতলা ধাম পরিচালনা কমিটির সুব্রত ধর বাপ্পী, নির্মল দাশ, গোবিন্দ দাশ। এসময় সভায় ধর্ম-বর্ন নির্বিশেষ এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।