বিশ্বনাথ প্রতিনিধি:
উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের নবনির্বাচিত ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রশিদকে সংবর্ধনা ও তিনটি অসহায় পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করেছে বিশ্বনাথের রেজিষ্ট্রেশনকৃত সমাজসেবী সংগঠন প্রবাসী দাদু ভাই ছইল মিয়া ফাউন্ডেশন।
৭মে (বৃহস্পতিবার) বিকেলে পালেরচক গ্রামে ফাউন্ডেশন কার্যালয়ে ফাউন্ডেশনের সভাপতি তাওহিদুর রহমান রুহিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের নবনির্বাচিত অধ্যক্ষ আব্দুর রশিদ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আব্দুর রশিদ প্রবাসী দাদুভাই ছইল মিয়া ও ফাউন্ডেশনের ভুয়সী প্রশংসা করে বক্তব্য রাখেন।পাশাপাশি উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের সদ্য প্রয়াত অধ্যক্ষ নেছার আজমদ ও আশুগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবু সাইদ খুদরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও তাদের আত্মার মাগফেরাত কামনা করেন।তিনি তার উপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালনের জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
এ সময় আরও বক্তব্য রাখেন,আশুগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মুকন্দ লাল বিশ্বাস,বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক আলতাব হোসেন,ফাউন্ডেশনের সহসভাপতি হাবিবুর রহমান হাবিব,সাধারণ সম্পাদক সুরমা বেগম।
এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক তাসলিমা বেগম,আলতাবুর রহমান,রিপন আহমদ গিয়াস উদ্দিন,আমিনুর রহমান,স্বপ্না বেগম,নিমার আলী,তাহমিদ আহমদ প্রমুখ।
অনুষ্ঠানের সঞ্চালনা ও দোয়া পরিচালনা করেন ফাউন্ডেশনের সহসাধারণ সম্পাদক হাফিজ ক্বারী মারওয়ান আহমদ ও অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ফাউন্ডেশনের সিনিয়র সহসভাপতি সাইদুর রহমান সৈয়দ।

0 Comments