বিশ্বনাথ প্রতিনিধিঃ
বিশ্বনাথে নির্মাণাধীন মেটারনিটি হাসপাতালের ২য় তলার ছাদ ঢালাই উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ মে) বাদ জুমা এমএইচ সেন্টারের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুসলিম হেল্প ইউকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আব্দুছ ছোবহান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান ও মোনাজাত পরিচালনা করেন হযরত মাওলানা সাইদুর রহমান সাহেব (বরুণা)।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুসলিম হেল্প ইউকের ট্রাস্টি, কো-অর্ডিনেটর ও ইউরোপ এনটিভির প্রেজেন্টার মোঃ আখলাকুর রহমান পান্না, প্রবাসী লালাবাজার এডুকেশন ট্রাস্টের সাবেক সভাপতি ও মেটারনিটি হাসপাতালের লাইফ মেম্বার সুরত আলী, হাসপাতালের লাইফ মেম্বার সাদিকুর রহমান, বিশ্বনাথ মোহাম্মদিয়া মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস মাওলানা নুরুল হক, বিশ্বনাথ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মুজিবুর রহমান, বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ সামছুল ইসলাম, সমাজসেবক কাজী মাওলানা আব্দুল ওয়াদুদ, ইউপি সদস্য মোঃ ইনামুল হক হিরা মিয়া, আল আরাবিয়া ছোবহানিয়া মাদরাসা কমিটির সহ-সভাপতি মোঃ আব্দুন নুর ও কুয়াজ আলী, মাদরাসা কমিটির সহ-সম্পাদক মাওলানা নজরুল ইসলাম ও জাহাঙ্গীর আলী, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু, বিশিষ্ট ব্যবসায়ী কামাল উদ্দীন ও নানু মিয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মাদরাসার শিক্ষকবৃন্দ ।
শুভেচ্ছা বক্তব্যে মুসলিম হেল্প ইউকের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুছ ছোবহান বলেন, “মুসলিম হেল্প ইউকের অর্থায়নে এমএইচ সেন্টারে বিশ্বনাথের প্রথম মেটারনিটি হাসপাতালের দ্বিতীয় তলার কাজ এখন শেষ পর্যায়ে। খুব শিগগিরই নির্মাণকাজ সম্পন্ন করে প্রাথমিকভাবে মেটারনিটি সেবা চালু করা হবে। এ হাসপাতাল থেকে অসহায় ও দরিদ্র মহিলাদের সম্পূর্ণ বিনামূল্যে সেবা প্রদান করা হবে বলে আমরা আশাবাদী।”
তিনি এ মহতী উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতাকারী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বক্তারা বলেন, সকলের আন্তরিক সহযোগিতা ছাড়া বিশ্বনাথে প্রথম মেটারনিটি হাসপাতাল প্রতিষ্ঠা করা সম্ভব হতো না। তারা এ সেবামূলক প্রতিষ্ঠানের সফলতা ও সার্বিক কল্যাণ কামনা করেন।
অনুষ্ঠানের শেষে হযরত মাওলানা সাইদুর রহমান সাহেব (পীর সাহেব বরুণা) বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

0 Comments