বিশ্বনাথ প্রতিনিধিঃ
সিলেটের বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের দুই বছর মেয়াদি নতুন কমিটি গঠনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ মে) বিকেলে বিশ্বনাথ পুরান বাজারস্থ আয়শা ম্যানশনে অবস্থিত প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহিন উদ্দিন এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ সায়েস্তা মিয়া সঞ্চালনায় সভায় উপস্থিত সকল সদস্যদের মতামতে দুই বছর মেয়াদি ২৪-২৬ কমিটির মেয়াদ শেষ ঘোষণা করা হয়। আগামী ১৫ই মে শুক্রবার প্রেসক্লাবের নতুন কমিটি গঠনের সিদ্ধান্তঃ গ্রহণ করা হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলতাব হোসেন, সাংগঠনিক সম্পাদক শ্রী অজিত চন্দ্র দেব, দপ্তর সম্পাদক কবি এস.পি সেবু, অর্থ সম্পাদক আব্দুল কাইয়ুম, সদস্য মোঃ ছালেক উদ্দিন ও এস এ সাজু।
এসময় ওসমানী নগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক যায়যায়দিনের ওসমানী নগর প্রতিনিধি সাংবাদিক হারুনুর রশীদ হারুনের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার রুহের মাগফেরাত কামনা করে বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবে সভাপতি মোঃ শাহিন উদ্দিন। তাঁর অকাল মৃত্যুতে শোকাভিভূত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

0 Comments