বিশ্বনাথ প্রতিনিধি : 


বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর যুক্তরাজ্য শাখার ২০২৬ সালের জন্য ৪১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে পুণ্যভূমি সিলেটের বিশ্বনাথ উপজেলার পাঁচজন কৃতি রাজনীতিবিদ গুরুত্বপূর্ণ পদ লাভ করায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনসহ প্রবাসীদের মাঝে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উদ্দীপনা বিরাজ করছে।


নতুন এই কমিটির আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন বিশ্বনাথের অলংকারী ইউনিয়নের কৃতি সন্তান আবুল কালাম আজাদ। আহ্বায়ক আবুল কালাম আজাদ ছাড়াও ৪১ সদস্যের এই কমিটিতে বিশ্বনাথের আরও চারজন অভিজ্ঞ ও ত্যাগী নেতা স্থান পেয়েছেন। তারা হলেন- আলহাজ্ব তৈমুছ আলী, গুলজার খান, ড. মুজিবুর রহমান, তোফাজ্জুল আলম।


যুক্তরাজ্য বিএনপি’র মতো গুরুত্বপূর্ণ শাখায় বিশ্বনাথের পাঁচজন কৃতি সন্তানের এই গৌরবময় অর্জনে আনন্দিত বিশ্বনাথের সর্বস্তরের মানুষ। নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা প্রদান করা হয়েছে।